গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যশ দয়ালের। কিন্তু তারপর নাবালিকাকে যৌন হেনস্তায় অভিযুক্ত হন তারকা পেসার। সম্প্রতি বিয়েও করেছেন। তবে আরসিবি’র অনুশীলনে অনুপস্থিত যশ দয়াল। তাহলে কি বিতর্কের জন্য তাঁকে বাদই দিচ্ছেন বিরাট কোহলিরা? সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে।
এই বিষয়ে আরও খবর
পাঁচ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মানসিকভাবেও লাগাতার নির্যাতনের অভিযোগ ছিল। এছাড়া নাবালিকাকে যৌন হেনস্তা, ধর্ষণ, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এখনও ঝুলছে এফআইআর। তা নিয়ে কম বিতর্ক হয়নি। কিন্তু আইপিএলে (IPL 2026) কি তিনি ফের আরসিবি’র জার্সি পরে মাঠে নামবেন? এবারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচই বিরাটদের। সব ক্রিকেটারই অনুশীলনে যোগ দিয়েছেন। শুধু নেই যশ দয়াল।
তাহলে কি তারকা পেসারকে ছেড়ে দিল আরসিবি? সেই নিয়ে বেঙ্গালুরু কর্তৃপক্ষ মুখ খোলেনি। তবে নেটিজেনরা লক্ষ্য করেছেন, আরসিবি’র টিম বাসে দয়ালের ছবি নেই। অথচ গতবারের আইপিএল জেতা আরসিবির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দয়াল। ১৫ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছিলেন। তবে যাবতীয় অভিযোগ, এফআইআর এবং গ্রেপ্তারির ভয় নিয়েই সম্প্রতি বিয়ে সেরেছেন দয়াল। গত ৪ ফেব্রুয়ারি নয়ডায় একেবারে চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন তিনি। পাত্রী শ্বেতা পুন্দির।
🚨NO TO YASH DAYAL🚨
– No Yash Dayal on the team bus either! pic.twitter.com/8B6TnuKt8x
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) March 20, 2026
এমনিতেই একাধিক বিতর্কে জর্জরিত আরসিবি। আইপিএল জয়ের পর সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। বিরাটরা আদৌ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে পারবেন কি না, সেই নিয়েই প্রশ্নচিহ্ন ছিল। শেষ পর্যন্ত ২৮ মার্চ ঘরের মাঠেই খেলতে নামবেন রজত পাতিদাররা। মনে করা হচ্ছে, আর বিতর্ক বাড়াতে চায় না আরসিবি। তাই দয়ালকে হয়তো বাদই দেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বন্দুক দেখিয়ে ইট চুরি! এবার অনুব্রতর বিরুদ্ধে এফআইআর শান্তিনিকেতন থানায়
-
মাছ থেকে মার্কস! রেজ্জাকের শিষ্য কীভাবে হয়ে ওঠেন মমতার আস্থাভাজন? শওকতের উত্থান যেন চিত্রনাট্য
-
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
-
ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’
-
পেট্রোলের বিকল্প এবার E85, বাতিল হবে পুরনো গাড়ি? কী বলছে কেন্দ্র



