Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬
Vaibhav Sooryavanshi

‘এক বিহারি…’, আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ‘বিরাট’ টিপস, বৈভবকে কী বললেন কোহলি?

বিরাট মুগ্ধ নতুন প্রজন্মের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে দেখে। মাত্র ১৫ বছর বয়সে যেভাবে বৈভব বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে নির্ভীক ব্যাটিং করছে, তা শুধু দর্শকই নয়, বিস্মিত করেছে কোহলিকেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ২০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ২০:৫০

options
link
‘এক বিহারি…’, আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ‘বিরাট’ টিপস, বৈভবকে কী বললেন কোহলি? zoom
আইপিএল ফাইনালের পর দুই প্রজন্ম। ফাইল ছবি।

আইপিএল কেরিয়ারের শেষ পর্বে দাঁড়িয়েও সাফল্যের শিখরে বিরাট কোহলি। টানা দু’বার শিরোপা জয়ের আনন্দের মাঝেই তিনি মুগ্ধ নতুন প্রজন্মের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে দেখে। মাত্র ১৫ বছর বয়সে যেভাবে বৈভব বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে নির্ভীক ব্যাটিং করছে, তা শুধু দর্শকই নয়, বিস্মিত করেছে কোহলিকেও।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে শেয়ার করা এক ভিডিওয় ধরা পড়ে আইপিএল ফাইনালের পরের এক বিশেষ মুহূর্ত। সেখানে দেখা যায়, কোহলি ও বৈভব একান্তে কথা বলছেন। তারপরেই ক্রিকেটপ্রেমীদের কৌতূহল, দুই প্রজন্মের তারকার মধ্যে কী কথা হয়েছিল। পুরো অডিও প্রকাশ করা হয়নি। তবুও যে অংশ সামনে এসেছে, তাতে স্পষ্ট, তরুণ প্রতিভাকে মানসিক দৃঢ়তা রাখার পাঠ দিচ্ছেন কোহলি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিওতে শোনা যায়, কোহলি বৈভবকে বলছেন, “এখান থেকে উপরের দিকে যেতে হবে। যেটা হয়েছে সেটা কঠোর পরিশ্রমের জন্য হয়েছে। নিজের উপর বিশ্বাস রেখেছ বলে হয়েছে। এখন কে কী বলছে সেটা…”। এই সময় তিনি ব্যাট দিয়ে বল মাঠের বাইরে পাঠানোর ভঙ্গি করেন। এরপর হিন্দিতে যোগ করেন, “এক বিহারি সব পে ভারী, ফির খতম গেম।”

এবারের আইপিএলে বৈভবের ব্যাট যেন আলাদা ভাষায় কথা বলেছে। ১৬ ইনিংসে ৭৭৬ রান! সংখ্যাটা নিছক বড় নয়, প্রায় অবিশ্বাস্য। পাশাপাশি একসঙ্গে পাঁচটি ব্যক্তিগত পুরস্কার। ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’, ‘অরেঞ্জ ক্যাপ’, ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’, ‘ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ এবং ‘মোস্ট সিক্সেস’। সব মিলিয়ে সে একাই যেন হয়ে উঠেছে এবারের আইপিএলের মুখ। তার এই নজিরবিহীন সাফল্যে ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা। বহু প্রাক্তন ক্রিকেটারই জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি তুলেছেন।

নিজের লক্ষ্য সম্পর্কেও স্পষ্ট বৈভব। ইতিমধ্যেই সে জানিয়ে দিয়েছে, সীমিত ওভারের ক্রিকেটে সাফল্যের পাশাপাশি তার স্বপ্ন, দেশের হয়ে টেস্ট খেলা। এত কম বয়সে এমন পরিপক্বতা ও আত্মবিশ্বাসই ভবিষ্যতের বড় মঞ্চে তাকে এগিয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই ভাইরাল বিরাটের সঙ্গে বৈভবের কথোপকথনের মুহূর্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.