টানা দুই ম্যাচে হার। আইপিএলের পয়েন্ট টেবিলের একেবারে তলার দিকে কেকেআর। তার মধ্যেও আশার আলো অঙ্গকৃষ রঘুবংশী। ২ ম্যাচে ১০৩ রান করে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছে নাইটদের ‘স্টার বয়’। তবু ‘দুর্বলতা’ ঘোচাতে কী করতে হবে? অঙ্গকৃষকে বীরেন্দ্র শেহওয়াগের পরামর্শ, বিরাট কোহলির থেকে শেখো।
এই বিষয়ে আরও খবর
টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন অঙ্গকৃষ। কিন্তু ঘরের মাঠে হোক বা বাইরে, রান তাড়া করায় হোক বা রান বাঁচানোয়, নাইটদের হারতে হয়েছে। বিশেষ করে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুরুটা ভালো করেছিল কেকেআর। কিন্তু অঙ্গকৃষ আউট হওয়ার পরই ধারাবাহিকভাবে উইকেট পড়তে শুরু করে। কেকেআর ৬৫ রানে ম্যাচ হারে। কিন্তু অঙ্গকৃষ যদি শেষ পর্যন্ত খেলতে পারতেন, তাহলে কি নাইটরা ম্যাচ জিততে পারত?
যা নিয়ে শেহওয়াগ বলেন, “ও ভালো খেলছে। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে সুযোগ পুরো কাজে লাগাতে হয়। যদি অঙ্গকৃষ ১৮ বা ২০ ওভার পর্যন্ত খেলতে পারে, তাহলে নাইটরা ম্যাচ জয়ের আরও কাছে পৌঁছে যেতে পারত।” তাঁর সংযোজন, “আমি সব সময় বলি, যদি বিরাট কোহলির থেকে শিখতে হয়, তাহলে কীভাবে রান তাড়া করে সেটা শেখো। ম্যাচের শেষ পর্যন্ত থাকো। দলকে ম্যাচ জেতাও। যদি সেটা করতে পারো, তাহলেই তুমি তারকা হতে পারবে।”
এটাও ঠিক যে, সানরাইজার্স ম্যাচে বেশ দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়েছেন অঙ্গকৃষ। স্ট্রেট ড্রাইভ মেরে রান নিতে ছুটেছিলেন। কিন্তু বোলার এশান মালিঙ্গা বল আটকে দিয়ে রানআউট করে দেন। কিছুই করার ছিল না অঙ্গকৃষের।
Mix-up, confusion…and again! 😮@SunRisers making the most of opportunities in the field with 2⃣ crucial run-outs 👏 \|/
Updates ▶️ https://t.co/iCMFpDudP7#TATAIPL | #KhelBindaas | #KKRvSRH pic.twitter.com/cKLuW2AuVl
— IndianPremierLeague (@IPL) April 2, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বৈভবের জাতীয় দলে অভিষেকে কাঁটা? সিরিজ নিয়ে সংশয়, বিবৃতি জারি করল বোর্ড
-
পরিবর্তনের বাংলায় কারা পাবেন দুর্গাপুজোর অনুদান? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
‘হোমমেকার’ থেকে ‘নেশন বিল্ডার্স’, গৃহবধূর অবদানকে সুপ্রিম কোর্টের স্বীকৃতি
-
বিশ্বকাপ অভিযান শুরুর আগেই আচমকা অবসর অধিনায়কের, মহাফাঁপরে জাপান, হলটা কী?
-
‘বাংলায় টাটাকে আনব’, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, সিঙ্গুরেই ফের বিনিয়োগ?



