অটোগ্রাফের জন্য প্রতীক্ষা। বিরাট কোহলির (Virat Kohli) কাছে যাওয়ার দু’বার চেষ্টা। কিন্তু সব কিছুই ব্যর্থ। কোনওভাবেই কোহলির অটোগ্রাফ পেল না খুদে ভক্ত। চোখের সামনে দিয়ে গটগট করে চলে গেলেন ‘কিং’। আর সেই খুদে ক্ষোভে-দুঃখে হাতের ব্যাটটা মেঝেতে ছুড়েই মারল। তার সঙ্গে হাপুস নয়নে কান্না! সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে মনখারাপ নেটিজেনদেরও।
এই বিষয়ে আরও খবর
সোমবার ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আরসিবি’র ম্যাচ। মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায় দিল্লি। ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি কোহলিদের। ম্যাচের পর হোটেল ছাড়ার সময় অপেক্ষায় ছিল এক খুদে ভক্ত। দু’বার কোহলির কাছে যাওয়ার চেষ্টাও করে। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয়। অন্যদিকে কোহলি ওই ভক্তকে খেয়ালই করেননি। কানে এয়ারপড গোঁজা অবস্থায় বাইরে চলে যান।
একটু পরে ফিরে আসে লাল জামা পরা ওই খুদে ভক্ত। অটোগ্রাফ না পেয়ে মনের দুঃখে ব্যাটটা আছড়ে মারে সে। তারপর হাউ হাউ করে কান্না। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় ওই খুদেকে কাঁদতে দেখে নেটিজেনদের কেউ কেউ বলছেন, ‘কোহলি কেন এরকম করলেন?’ আবার অনেকে আশাবাদী। তাদের বক্তব্য, ‘ভাইরাল ভিডিও দেখে নিশ্চয়ই কোহলি সারপ্রাইজ দেবেন।’
Virat Kohli Little fan broke down 😭💔
Virat kohli ignored this little fan who was waiting to get his autograph 😭
Wait for that child frustration 😭💔 pic.twitter.com/BszA4JX5NW
— Jeet (@JeetN25) April 27, 2026
ম্যাচে অবশ্য ‘রাজা’র মতো খেললেন কোহলি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অপরাজিত থেকেছেন মাত্র ২৩ রানে। আর তাতেই নয়া নজির গড়েছেন। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯০০০ রান করলেন তিনি। ২৭৫টি ম্যাচে এই নজির গড়লেন। সব মিলিয়ে রান ৯০১২। সর্বোচ্চ ১১৩। গড় ৪০.০৫। তার মধ্যে সেঞ্চুরি আছে ৮টি, হাফসেঞ্চুরি ৬৬টি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে টানা দু’ম্যাচ জয়, নেদারল্যান্ডসকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে হরমনরা
-
চল্লিশে চালসে নয়, নতুন নজির! ক্যাপ্টেন আর্ম ব্যান্ড পরেই পর্তুগালের প্রথম একাদশে রোনাল্ডো
-
বিশ্বকাপ জ্বরে কাবু বাঙালির শাড়ির বাজারও! আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার সিল্কের দাম জানেন?
-
রাম মন্দিরে চুরিতে অস্বস্তি বাড়ছে বিজেপির, এবার বেফাঁস বিনয় কাটিহার-ব্রিজভূষণরা
-
রক্ষাকবচ প্রত্যাহার মধ্যপ্রদেশ হাই কোর্টের, যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক!



