Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
IPL 2026

ট্যাটুতেই আঁকা জীবনের ছবি…, আইপিএলের আগে অসমাপ্ত উল্কি করিয়ে চমক বিরাটের

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে প্রকৃত ট্যাটুভক্ত বলা চলে। বাবা-মায়ের নাম থেকে শুরু করে নিজের ওডিআই ক্যাপের নম্বর, সব কিছুই বিরাটের শরীরে আঁকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ২০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ২০:৫৮

options
link
ট্যাটুতেই আঁকা জীবনের ছবি…, আইপিএলের আগে অসমাপ্ত উল্কি করিয়ে চমক বিরাটের zoom
এলিয়েন্স ট্যাটু নামে একটি সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছেন কিং কোহলি। ফাইল ছবি।

আইপিএল শুরু হতে আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। তার আগেই ভক্তদের নতুন চমক দিলেন বিরাট কোহলি। ট্যাটুর প্রতি বরাবরই তাঁর আকর্ষণ। তবে এবার তাঁর নতুন ট্যাটু একেবারে অন্যরকম। এলিয়েন্স ট্যাটু নামে একটি সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছেন কিং কোহলি। সেখানেই এমন একটি ট্যাটু করিয়েছেন তিনি, যার মাধ্যমে বিরাটের ব্যক্তিত্বের পরিবর্তন প্রকাশিত হয়। বাঁ হাতে ইতিমধ্যেই অনেক ট্যাটু ছিল বিরাটের। সেখানেই নতুন ট্যাটু করিয়েছেন।

বহুদিন থেকেই থেকেই বিরাটের বাঁ হাতে ছিল লর্ড শিবা ট্যাটু। ধ্যানরত শিবের ওই ট্যাটু নিয়ে বিরাট বলেছিলেন, নিজের মধ্যে যে কোনও মন্দকে ধ্বংস করতে চান। সেই কারণেই এই ট্যাটু করিয়েছেন। এবার সেই ট্যাটুকেই নতুন রূপে সাজিয়ে তুলছেন বিরাট। নানা ধরণের ডিজাইন ব্যবহার করে তৈরি হয়েছে নতুন এই ট্যাটু আঁকা হয়েছে বিরাটের হাতে। জানা গিয়েছে, প্রত্যেকটি ডিজাইনের নেপথ্যে রয়েছে এক বিশেষ অর্থ। কিন্তু সেই অর্থও গোপন রাখা হয়েছে।

Advertisement

কিন্তু এই ট্যাটু সম্পূর্ণ করা হয়নি। বৃহস্পতিবার বিরাটের নতুন ট্যাটু আঁকার মুহূর্তগুলি প্রকাশ করা হয় ভিডিওর মাধ্যমে। সেখানেই বলা হয়, নতুন এই ট্যাটু আসলে বিরাটের জীবনকাহিনি তুলে ধরবে। তাই এখনই এই ট্যাটু সম্পূর্ণ করা যাবে না। জীবনের পথে বিরাট যত এগোবেন, সেই মুহুর্তগুলি এই ট্যাটুতে যোগ হবে। ধাপে ধাপে নানা পর্যায়ে আঁকা হবে বিরাটের এই নতুন ট্যাটু। জানা গিয়েছে, কিং কোহলির জীবনের নানা পরিবর্তন, মাইলস্টোন একসঙ্গে তুলে ধরা হবে এই ট্যাটুতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aliens Tattoo (@alienstattooindia)

প্রসঙ্গত, বরাবরই ট্যাটু করাতে ভালোবাসেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে প্রকৃত ট্যাটুভক্ত বলা চলে। বাবা-মায়ের নাম থেকে শুরু করে নিজের ওডিআই ক্যাপের নম্বর, সব কিছুই বিরাটের শরীরে আঁকা। সেখানে রয়েছে গডস আই ট্যাটু থেকে জাপানি সামুরাই ট্যাটু। সেগুলো আলাদা আলাদা অর্থ বহন করে। এবার সেখানে যোগ হচ্ছে নতুন এক ধারাবাহিক ট্যাটু। নতুন ট্যাটুর নাম জানা যায়নি। তবে এক মুহূর্তের ভালোলাগা নয়, সারা জীবনকেই ট্যাটুর মাধ্যমে এঁকে রাখতে চান বিরাট কোহলি। উল্লেখ্য, আগামী শনিবার থেকে আইপিএল অভিযান শুরু করছেন বিরাটরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.