Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Virat Kohli

গুজরাটকে হারিয়ে ‘সিউউউ’ সেলিব্রেশন! এন্টারটেইনার কোহলিতে মজে নেটপাড়া

ব্যাট হাতে যেমন নয়াভিরাম পারফরম্যান্স, তেমন ফিল্ডিংয়েও পুরো এন্টারটেইনার। তিনি মাঠে থাকা মানে ক্যামেরার ফোকাসও তাঁর দিকে। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়েও নজর কাড়লেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৮:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৮:৫৯

options
link
গুজরাটকে হারিয়ে ‘সিউউউ’ সেলিব্রেশন! এন্টারটেইনার কোহলিতে মজে নেটপাড়া zoom
'সিউউউ' সেলিব্রেশন বিরাটের।

মাঠে বিরাট কোহলি (Virat Kohli) থাকলেই যেন ক্রিকেটে বাড়তি রং লাগে। ব্যাট হাতে যেমন নয়াভিরাম পারফরম্যান্স, তেমন ফিল্ডিংয়েও পুরো এন্টারটেইনার। তিনি মাঠে থাকা মানে ক্যামেরার ফোকাসও তাঁর দিকে। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়েও তিনি নজর কাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিখ্যাত ‘সিউউউ’ সেলিব্রেশন করে।

কোহলি যে রোনাল্ডোর বড় ভক্ত, তা নতুন কিছু নয়। বহুবার সাক্ষাৎকারে তিনি রোনাল্ডোকে নিজের অনুপ্রেরণা বলে জানিয়েছেন। এমনকী সোশাল মিডিয়াতেও তাঁকে নিয়ে পোস্ট করেছেন। মাঠেও মাঝেমধ্যেই সেই ভালোবাসার প্রকাশ দেখা যায়। ফিল্ডিংয়ের সময় রোনাল্ডোর মতো সেলিব্রেশন করে দর্শকদের মন জিতে নেন তিনি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও তিনি ‘সিউউউ’র সঙ্গে ‘কলমা’ সেলিব্রেশন করেছিলেন। এবার আইপিএলে সেই দৃশ্য ফের দেখা গেল।

Advertisement

মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে রীতিমতো রাজকীয় ভঙ্গিতে গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠে পড়ল ভারতীয় ক্রিকেটের রাজা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সৌজন্যে-আরসিবি অধিনায়ক রজত পাতিদারের অবিশ্বাস্য ইনিংস। ৩৩ বলে অপরাজিত ৯৩। পাঁচটা বাউন্ডারির সঙ্গে ন’টা ওভার বাউন্ডারি! আইপিএল প্লেঅফে এ হেন তাণ্ডব, স্রেফ অকল্পনীয়! কিন্তু সেই অকল্পনীয় কাজই করে দেখালেন আরসিবি অধিনায়ক এ যাবৎ আইপিএল প্লেঅফের সর্বোচ্চ স্কোর তুলে।

বিরাট কোহলিও এই ম্যাচে ২৫ বলে ৪৩ রানের অসাধারণ ইনিংস খেলেন। ক্রুণাল পাণ্ডিয়া করেন ২৮ বলে ৪৩ রান। আরসিবি’র দেওয়া ২৫৫ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে ১৬২ রানেই গুটিয়ে যায় গুজরাট। এবার শুভমান গিলের দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ম্যাচটি রয়েছে ২৯ মে মুলানপুরে। তবে তার আগে ভাইরাল বিরাটের ‘সিউউউ’ সেলিব্রেশন। পাওয়ার প্লে-র মধ্যেই এই মুহূর্তটি আসে। গুজরাট তখন ৫ উইকেট হারিয়ে চাপে। সেই সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন বিরাট। হঠাৎই বাইরে এসে রোনাল্ডোর মতো সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে। যা দ্রুত ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.