Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Vijay Mallya

‘লোকে আমাকে পাগল বলত’, আরসিবি বিক্রি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মালিক বিজয় মালিয়া

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি দল হিসাবে বিক্রি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী মরশুমে নতুন মালিকের অধীনে খেলতে নামবেন বিরাট কোহলি-রজত পাটিদাররা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৪:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৪:০৬

options
link
‘লোকে আমাকে পাগল বলত’, আরসিবি বিক্রি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মালিক বিজয় মালিয়া zoom
বিজয় মালিয়া ও আরসিবি। ফাইল ছবি।

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি দল হিসাবে বিক্রি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী মরশুমে নতুন মালিকের অধীনে খেলতে নামবেন বিরাট কোহলি-রজত পাটিদাররা। আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ১.৭৮ বিলিয়ন ডলারে আরসিবি’র মালিকানা পেয়েছে। বিরাটদের ফ্র্যাঞ্চাইজি রেকর্ড দামে বিক্রি হতেই ওই চুক্তি নিয়ে এবার মুখ খুললেন দলের প্রাক্তন বিজয় মালিয়া (Vijay Mallya)।

বিজয় মালিয়া আইপিএলের প্রথম মরশুমে ৪৫০ কোটি টাকায় আরসিবি কিনেছিলেন। ২০০৮ সালের হিসাবে ওই টাকার অঙ্কটা চমকে দেওয়ার মতো ছিল। বিজয় দাবি করলেন, সেসময় অনেকেই নাকি এত দামে ফ্র্যাঞ্চাইজি কেনাটাকে পাগলামি বলেছিল। আরসিবি রেকর্ড দামে বিক্রি হওয়ার পর সোশাল মিডিয়ায় মালিয়া বললেন, “আমি আরসিবির নতুন মালিকদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি যখন ২০০৮ সালে এই ফ্র্যঞ্চাইজি ৪৫০ কোটিতে কিনলাম তখন অনেকেই আমাকে পাগল বলত। কিন্তু সেই পাগলামিটা আমি করেছিলাম শুধু রয়্যাল চ্যালেঞ্জ ব্র্যান্ডটাকে বিখ্যাত করতে। আজ ভালো লাগছে যে আমার তৈরি সেই ব্র্যান্ড এত দামি।”

Advertisement

পলাতক ঋণ খেলাপি বলছেন, “আরসিবি চিরদিন আমার হৃদয়ে থাকবে। তরুণ বিরাট কোহলিকে দলে নেওয়ার মতো বহু স্মৃতি ওই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমার মনে রয়ে গেছে। আমি আরসিবি ভক্তদের অনুরোধ করব। দয়া করে এভাবেই দলকে সমর্থন করে যান।” উল্লেখ্য, মালিয়া বেশ কয়েক বছর ঋণ খেলাপির দায়ে পলাতক। এখন তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই আরসিবির। তবু পুরনো ফ্র্যাঞ্চাইজির বিক্রিতে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।

পলাতক ঋণ খেলাপি বলছেন, “আরসিবি চিরদিন আমার হৃদয়ে থাকবে। তরুণ বিরাট কোহলিকে দলে নেওয়ার মতো বহু স্মৃতি ওই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমার মনে রয়ে গেছে। আমি আরসিবি ভক্তদের অনুরোধ করব। দয়া করে এভাবেই দলকে সমর্থন করে যান।”

বেশ কিছুদিন ধরেই আরসিবির বিক্রিবাটা নিয়ে আলোচনা চলছিল। মঙ্গলবার সরকারিভাবে ফ্র্যাঞ্চাইজিটি বিক্রিতে সিলমোহর পড়েছে। কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে। ওই কনসোর্টিয়ামে বিড়লারা ছাড়াও রয়েছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, আমেরিকান ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজার এবং মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.