Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
IPL 2026

কে বলেছে জনপ্রিয়তা হারাচ্ছে! আইপিএলে দর্শকসংখ্যায় নয়া রেকর্ড, সংখ্যাটা চমকে দেবে

দর্শক সংখ্যা হোক বা ব্যবসায়িক মূল্য সবেতেই প্রতিবছর নতুন রেকর্ড গড়ে আইপিএল। এ বছরও ব্যতিক্রম নয়। দর্শকসংখ্যায় এই মরশুমেও অতীতের সব রেকর্ড ভেঙে দিল এ বছরের টুর্নামেন্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ১১:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ১১:২৬

options
link
কে বলেছে জনপ্রিয়তা হারাচ্ছে! আইপিএলে দর্শকসংখ্যায় নয়া রেকর্ড, সংখ্যাটা চমকে দেবে zoom
ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল। বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে। দর্শক সংখ্যা হোক বা ব্যবসায়িক মূল্য সবেতেই প্রতিবছর নতুন রেকর্ড গড়ে আইপিএল। এ বছরও ব্যতিক্রম নয়। দর্শকসংখ্যায় এই মরশুমেও অতীতের সব রেকর্ড ভেঙে দিল এ বছরের টুর্নামেন্ট।

সম্প্রচারকারী সংস্থাগুলির দাবি, ডিজিটাল মাধ্যমে আইপিএলের দর্শকসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জিওস্টারের দেওয়া তথ্য অনুযায়ী, আইপিএলের ১৯তম মরশুমে দর্শক সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। টিভিতে দর্শক সংখ্যা ৫০ কোটির মাইলফলক ছুঁয়েছে। সম্মিলিত দর্শক সংখ্যা ১.১ বিলিয়ন। গত মরশুমের তুলনায় ডিজিটাল মাধ্যমে দর্শক সংখ্যা ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টিভিতে দর্শক সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ। আঞ্চলিক ভাষায় আইপিএল দেখার পরিমাণ বেড়েছে ৪২ শতাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জিওস্টার (স্পোর্টস)-এর সেলস প্রধান অনুপ গোবিন্দন বলেছেন, “প্রতিযোগিতার লড়াই বাড়ার জন্যই দর্শকসংখ্যা প্রতি সপ্তাহে বৃদ্ধি পাচ্ছে। যা প্রমাণ করে দর্শকদের মধ্যে আইপিএলের আগ্রহ তীব্রতর হচ্ছে।” আসলে এই মরশুমের আইপিএল গত কয়েকটি মরশুমের মধ্যে সবচেয়ে জমজমাট। টুর্নামেন্ট একেবারে শেষ পর্যায়ে অথচ এখনও নিশ্চিত হয়নি প্লেঅফে কারা খেলতে পারে। একটা দলও প্রথম চারের টিকিট নিশ্চিত করতে পারেনি। এখনও আট দল প্লেঅফের লড়াইয়ে। ফলে ম্যাচগুলি ঘিরে দর্শকদের উৎসাহ বাড়ছে। বাড়ছে দর্শকসংখ্যাও।

অথচ এই মরশুমের শুরুর দিকেই দর্শকসংখ্যা নিয়ে চিন্তা ছিল সম্প্রচারকারীদের মধ্যে। কারণ সদ্য টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ায় সেভাবে আইপিএলে আগ্রহ দেখাচ্ছিলেন না দর্শকরা। পাঁচ রাজ্যের নির্বাচন, ফ্যান্টাসি অ্যাপ বন্ধ হওয়া সেগুলিও কারণ ছিল জনপ্রিয়তা কমার। কিন্তু টুর্নামেন্ট যত গড়িয়েছে জনপ্রিয়তা যেন ততই বাড়ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.