Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Vaibhav Sooryavanshi

জন্মদিনে কাটা হয়নি কেক! বোলারদের ‘কচুকাটা’ করে উদযাপন বৈভবের, আইপিএলে গড়ল নজিরও

বয়স সবে ১৫। কিন্তু সে ব্যাট হাতে মাঠে নামলেই তৈরি হয় একের পর এক রেকর্ড। সোমবার আবারও নতুন নজির গড়ে ফেলেছে বৈভব সূর্যবংশী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৪:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৪:৩৪

options
link
জন্মদিনে কাটা হয়নি কেক! বোলারদের ‘কচুকাটা’ করে উদযাপন বৈভবের, আইপিএলে গড়ল নজিরও zoom
ঝোড়ো ব্যাটিং করে রাজস্থানের জয় নিশ্চিত করে ফেলে বৈভব। ছবি: সংগৃহীত।
Advertisement

বয়স সবে ১৫। কিন্তু সে ব্যাট হাতে মাঠে নামলেই তৈরি হয় একের পর এক রেকর্ড। সোমবার আবারও নতুন নজির গড়ে ফেলেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ম্যাচের পর রাজস্থান রয়্যালসের তরুণ তুর্কি জানাল, দিনকয়েক আগে জন্মদিন থাকলেও কেক কাটা সম্ভব হয়নি। তবে মাঠে নেমে ঝোড়ো হাফসেঞ্চুরি করে জন্মদিনের সেলিব্রেশন সেরে ফেলল বৈভব। সঙ্গে গড়ল নতুন রেকর্ড।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করেছে রাজস্থান রয়্যালস। সোমবার গুয়াহাটিতে একপেশেভাবে সেই ম্যাচ জিতেছে রিয়ান পরাগের দল। প্রথমে বল করে চেন্নাইকে মাত্র ১২৭ রানে অলআউট করে দেয় রাজস্থান। পরে স্বভাবসিদ্ধ ঝোড়ো ব্যাটিং করে রাজস্থানের জয় নিশ্চিত করে ফেলে বৈভব। মাত্র ১৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। তবে ওই ইনিংসেই আইপিএলে নতুন নজির গড়ে ফেলেছে বৈভব।

Advertisement

আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে বৈভবেরই ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়ালের দখলে। মাত্র ১৩ বলে অর্ধশতরান করেছিলেন যশস্বী। দ্রুততম হাফসেঞ্চুরির তালিকায় সোমবারের পর তৃতীয় স্থানে উঠে এল রাজস্থানের তরুণ তুর্কি। এদিন মাত্র ১৫ বলে অর্ধশতরান পূরণ করেছে সে। মোট পাঁচটি ছক্কা হাঁকিয়েছে, মেরেছে ৪টি বাউন্ডারি। আইপিএলে দ্রুততম অর্ধশতরানের নিরিখে জস বাটলার, সুরেশ রায়নাদের মতো ক্রিকেটারদের পিছনে ফেলে দিয়েছে বৈভব। উল্লেখ্য, আইপিএলে দ্রুততম শতরানের তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছে সে। মাত্র ৩৫ বলে শতরান করেছিল বৈভব।

রেকর্ড গড়ে ম্যাচ জিতিয়ে বিহারের তরুণ ব্যাটার বলছে, পরিস্থিতি বুঝে নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছে সে। আলাদা করে কিছু করতে কোচরা তাকে নির্দেশ দেয় না। গত ২৭ মার্চ ছিল বৈভবের জন্মদিন। কিন্তু সেদিন কেক কেটে সেলিব্রেশন করেনি সে। কেন? জবাবে বিস্ময় প্রতিভার স্বীকারোক্তি, “একটা কেক কাটার আয়োজন করা হয়েছিল। কিন্তু সবাই মুখে কেক মাখিয়ে দেয়। সেটা থেকে পালানোর জন্য় আমি তাড়াতাড়ি ঘুমাতে চলে গিয়েছিলাম।” জন্মদিনে কেক না কাটলেও, আইপিএলের শুরুতেই বিপক্ষ বোলারদের কচুকাটা করছে বৈভব।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.