বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। রাজস্থান রয়্যালসের কিশোর ওপেনার। গত আইপিএল থেকেই যেরকম ভয়ডরহীন ক্রিকেট খেলছেন বৈভব, তা দেখে মুগ্ধ গোটা ক্রিকেট মহল। আইপিএলের চলতি মরশুমেও দাপুটে পারফরম্যান্স করে তিনি এখন জাতীয় দলে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার। কিন্তু বৈভবের জন্য জাতীয় দলের রাস্তা খোলায় অন্যতম অন্তরায় তাঁর ফিল্ডিং। প্রাক্তন ভারতীয় তারকা মহম্মদ কাইফ সাফ বলে দিচ্ছেন, ফিল্ডিংয়ের উন্নতি করতে না পারলে জাতীয় দলে ঢুকতে পারবে না বৈভব।
চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করছে এই কিশোর ব্যাটার। ১২ ম্যাচে তার সংগ্রহ ৪৮৬ রান। পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঝোড়ো শতরান করে ইতিমধ্যেই আলোচনায় বৈভব। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসাবেই সদ্য ভারতীয় এ দলে ডাক পেয়েছেন। চলতি বছরেই ভারতীয় দলে অনেকেই বৈভবকে দেখতে চাইছেন অনেকে। এমনকী ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। কিন্তু সবকিছুই যেন থমকে যাচ্ছে তাঁর ফিল্ডিংয়ের জন্য।
আরও পড়ুন:

মহম্মদ কাইফ যিনি নিজেও ফিল্ডিংয়ের জন্য খ্যাত ছিলেন। তিনি মনে করছেন, ফিল্ডিংয়ের উন্নতি না করতে পারলে ভারতের হয়ে খেলাটা মুশকিল বৈভবের। তিনি বলছেন,”আজকাল স্কাউটরা দারুন সব ক্রিকেটার খুঁজে আনছেন। কিন্তু, স্কাউটিংয়ের সময় অবশ্যই তাঁদের নজর রাখা উচিত ফিল্ডিংয়ের দিকটাও। আমি বৈভব সূর্যবংশীকে কোনও ক্যাচ সঠিকভাবে ধরতে দেখিনি। ও যদি জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে, তাহলে ওকে ফিল্ডিংয়ে উন্নতি করতেই হবে।”
সোমবার দিল্লির বিরুদ্ধেও একটি ক্যাচ ফেলেছেন বৈভব। সেই প্রসঙ্গে কাইফের বক্তব্য, “বৈভব সঠিক জায়গায় পৌঁছে গিয়েছিল। তারপরও সঠিকভাবে ক্যাচটা নিতে পারল না। আসলে ও ব্যাট হাতে দারুন প্রতিভাবান। তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু ফিল্ডিংয়ের দিক থেকে ভাবলে আমার মনে হয় ও এখনও তৈরি নয়।” তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবারই আফগানিস্তানের বিরুদ্ধে ১টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতে প্রত্যাশিতভাবেই নাম নেই কিশোর ব্যাটারের। বরং জাতীয় দলে খেলতে হলে, কোথায় উন্নতি করতে হবে, সেই উপদেশটা সে পেয়ে গেল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!
-
কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা?
-
ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে
-
সারান্ডায় তাড়া খেয়ে বাংলামুখী, ১৪ বছর পর ‘ঘরে’ই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের?
-
তারাতলার গুদাম নির্মাণে ‘কুখ্যাত’ আসগর, বিপর্যয়ের বহু আগেই বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল বাম কর্মী ইউনিয়ন