আইপিএল মানেই উন্মাদনা। তারকা ক্রিকেটারদের গতিবিধি, খুনসুটি সবই তুলে দেওয়া হয় দর্শকদের হাতে। প্রতিনিয়ত পিছনে ঘুরছে ক্যামেরা। সব মুহূর্তই সোশাল মিডিয়ায় কনটেন্ট। কিন্তু তাতে আপত্তি বিরাট কোহলির। এভাবে সব সময় ক্যামেরার নজরদারি থাকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ‘কিং’।
এই বিষয়ে আরও খবর
ভারতীয় ক্রিকেটের সুপারস্টার। স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা। প্রায় দেড় দশক ধরে পাপারাৎজিরা ধাওয়া করে চলেছে তাঁদের। সন্তানদের মুখ দেখাতেও আপত্তি রয়েছে। ক্রিকেট না থাকলে সপরিবারে লন্ডনে থাকেন কোহলি। তাতে ‘শান্তি’ পেয়েছেন। তবে আইপিএলে এলে ফের ক্যামেরার খবরদারি। সেসবে প্রচণ্ড বিরক্ত কোহলি।
সম্প্রতি আরসিবি’র একটি পডকাস্টে কোহলি বলেন, “ম্যাচের চাপ নিতে আমার ভালো লাগে। কিন্তু তার বাইরে একটা বিরক্তিকর চাপ সামলাতে হয়। যে কোনও দলের বাণিজ্যিক প্রচার বা ভক্তদের কাছে টানার জন্য সোশাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বুকে হাত রেখে বলছি, আমার মনে হয়, এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। আপনি দেখবেন, আইপিএল শুরু হওয়ার অনেক পরে এই ফ্যান ক্লাব বা অফিশিয়াল ফ্যান ক্লাবগুলো চালু হয়েছে। তার মানে প্রথম দিন থেকেই এটা ছিল না।”
তাঁর সংযোজন, “অনুশীলনে নামলেই দেখি, ৬টা ক্যামেরা অনুসরণ করছে। ব্যাপারটা একেবারেই স্বস্তির নয়। যে কোনও খেলোয়াড়ই শান্তিতে খেলাধুলো করতে হয়। যদি তুমি যা করছ, সবই ক্যামেরাবন্দি করে দেখানো হয়, তাহলে সেটা স্বাভাবিক নয়। আমি অনুশীলনে নতুন কিছু করতে চাইব না। কারণ কেউ সেটা ক্যামেরাবন্দি করলে পরদিন তা নিয়ে আলোচনা হবে।” এই প্রসঙ্গে তিনি তুলে এনেছেন যন্ত্রকুকুর ‘চম্পকে’র একটি কীর্তি। সম্প্রতি কেন উইলিয়ামসনের সঙ্গে তাঁর কথাবার্তার ভিডিও আপলোড করা হয়। তা নিয়ে আপত্তি জানিয়ে কোহলি বলেন, “কেন আমার বন্ধু। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম। সেখানে ওই রোবোটটা চলে আসে। সবসময় ক্যামেরা চললে কীভাবে কথা বলব? এখন তো যা হয়েছে, আমি কারও সঙ্গে কথা বললেই খবর।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য



