ম্যাচের মাঝে পুরনো দলকে মধ্যমা প্রদর্শন। শেষমেশ রেহাই পেলেন না আরসিবি তারকা টিম ডেভিড। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচের শেষ লগ্নে বেঙ্গালুরুর ডাগআউটে এই অশালীন অঙ্গভঙ্গি করেন অজি অলরাউন্ডার। তার জেরে বড়সড় শাস্তির মুখে পড়লেন ডেভিড। অন্যদিকে সোমবার নাটকীয় ম্যাচে পাঞ্জাব কিংসকে হারালেও জরিমানার কবলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল।
এই বিষয়ে আরও খবর
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ শীর্ষে উঠে এসেছে আরসিবি। প্লেঅফের দিকে এক পা বাড়িয়ে রেখেছেন বিরাট কোহলিরা। পরে নেটিজেনদের চোখে পড়ে শেষ ওভারে এক অশালীন কাণ্ড ঘটিয়েছেন টিম ডেভিড (Tim David)। ভুবনেশ্বর কুমার ছক্কা হাঁকিয়ে আরসিবি’কে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিতেই উল্লাসে ফেটে পড়ে আরসিবি ডাগআউট। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায়, অজি তারকা মধ্যমা দেখাচ্ছেন।
তার জেরে ডেভিডের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া তাঁর নামে দু’টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আইপিএলের নিয়মাবলির ২.৬ ধারা ভেঙে লেভেল ১ পর্যায়ের অপরাধ করেছেন। কোনও অশ্লীল, আপত্তিকর ও অপমানজনক অঙ্গভঙ্গির জন্য এই ধারা প্রযোজ্য হয়। ডেভিড অপরাধ স্বীকার করে নিয়ে শান্তি মেনে নিয়েছেন।
All were busy with Virat Kohli’s celebration, see how Tim David celebrated 😂🔥 pic.twitter.com/0ApBaRNKNJ
— Middle Stump Cricket (@MiddleCricket) May 11, 2026
অন্যদিকে সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লড়াই করে জিতেছে দিল্লি ক্যাপিটালস। এখনও প্লেঅফের অঙ্কে বেঁচে রয়েছে তারা। অধিনায়ক অক্ষর নিজে হাফসেঞ্চুরি করেছেন। তবে স্লোওভার রেটের জন্য তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এটা তাঁর দলের প্রথম অপরাধ। আইপিএলের নিয়মাবলির ২.২২ ধারা ভেঙেছেন অক্ষর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক



