Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Virat Kohli

‘ক্যাচ ফেললে শাস্তি পেতেই হবে’, চেজমাস্টার কোহলির প্রশংসায় পঞ্চমুখ গাভাসকর

ক্যাচ মিস তো ম্যাচ মিস! বিশেষ করে, বিরাট কোহলির ক্যাচ ফেললে তো শাস্তি পেতেই হবে। গুজরাট টাইটান্সকে সেটা মনে করিয়ে দিলেন সুনীল গাভাসকর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৩:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৩:৩৯

options
link
‘ক্যাচ ফেললে শাস্তি পেতেই হবে’, চেজমাস্টার কোহলির প্রশংসায় পঞ্চমুখ গাভাসকর zoom
সুনীল গাভাসকর ও বিরাট কোহলি। ছবি: বিসিসিআই

ক্যাচ মিস তো ম্যাচ মিস! বিশেষ করে, বিরাট কোহলির ক্যাচ ফেললে তো শাস্তি পেতেই হবে। গুজরাট টাইটান্সকে সেটা মনে করিয়ে দিলেন সুনীল গাভাসকর। একেবারে শূন্য রানে কোহলির ক্যাচ পড়েছিল। আর ‘কিং’ কোহলি ৮১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে যান। শুভমান গিলদের হারিয়ে প্লেঅফের দৌড়ে আরও এক পা এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চিন্নাস্বামীতে আরসিবি’র সামনে লক্ষ্য ছিল ২০৭ রান। ঘরের মাঠে এই রানটা তোলা কঠিন নয় বেঙ্গালুরুর তারকাখচিত ব্যাটিং লাইনআপের জন্য। তার মধ্যে কোহলির ক্যাচ ফেলে কাজটা আরও সহজ করে দেয় গুজরাট। ম্যাচের তখন তৃতীয় বল। মহম্মদ সিরাজের বলে কোহলির একেবারে সহজতম ক্যাচ ফেলেন ওয়াশিংটন সুন্দর। তখন কোহলির রান ছিল শূন্য। সেটা থামল ৪৪ বলে ৮১ রানে। ব্যাট থাকে আসে ৮টা চার ও ৬টা ছক্কা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর বলেন, “সিরাজের বলে কোহলির ক্যাচ পড়া গুজরাটের বড় ক্ষতি করেছে। আমরা তো জানি, কোহলি শুধু ‘কিং’ নয়, ‘চেজমাস্টার’ও। এই ধরনের পরিস্থিতি ও পছন্দ করে। কোহলি জানে দলের জন্য কীভাবে রান তুলতে হবে, কীভাবে পরিস্থিতি বুঝে খেলতে হবে। প্রথম বলে ওর ক্যাচ পড়লে শাস্তি তো পেতেই হবে। ক্যাচ পড়ার পর কী অসাধারণ খেলল।”

তাঁর সংযোজন, “বড় রান তাড়া করাটাই বিরাটের কেরিয়ারের ট্রেডমার্ক। পুরনো বলে রান তাড়া করা সহজ নয়। কিন্তু বিরাটের কাছে এগুলো সহজ কাজ। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা।” গুজরাটের বিরুদ্ধে দুরন্ত ইনিংসে একাধিক রেকর্ড গড়েন কোহলি। আইপিএলের একমাত্র ক্রিকেটার হিসাবে ৮০০ বা তার বেশি বাউন্ডারি মারার নজির গড়লেন তিনি। এখানেই শেষ নয়। নির্দিষ্ট একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩০০ বা তার বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও এখন বিরাটের দখলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.