ফের শাস্তির কবলে শ্রেয়স আইয়ার। চেন্নাই সুপার কিংসকে হারানোর পরই বড়সড় জরিমানা দিতে হবে পাঞ্জাব কিংস অধিনায়ককে। আগের ম্যাচেও জরিমানা হয়েছে। এবার আরও বড় খেসারত দিতে হবে। সেই সঙ্গে তাঁর ‘দোষে’ গোটা টিমই শাস্তির মুখে পড়েছে। অর্থাৎ গোটা দলের পকেট থেকেই টাকা গচ্চা যাবে।
এই বিষয়ে আরও খবর
টানা দুই ম্যাচ জিতে আপাতত লিগ টেবিলের শীর্ষে পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে গুজরাটকে হারানোর পর এবার চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছেন অর্শদীপ সিংরা। এই ম্যাচেও স্লো ওভার রেটের জন্য শাস্তি পেতে হবে পাঞ্জাব অধিনায়ককে। শ্রেয়সকে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তবে তিনি একা নন। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ প্রত্যেককে ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি’র ২৫ শতাংশের কোনও একটা জরিমানা দিতে হবে।
আইপিএলের তরফ থেকে বলা হয়েছে, আইপিএলের ২.২২ ধারা অনুযায়ী যেহেতু এবারের টুর্নামেন্টে এটা তাঁদের দ্বিতীয় অপরাধ। তাই জরিমানার পরিমাণ বেড়ে ২৪ লক্ষ টাকা হয়েছে। ফের একই ঘটনা ঘটলে জরিমানার পরিমাণ বাড়বে। নিয়ম অনুযায়ী ৯০ মিনিটের মধ্যে ইনিংস শেষ করতে হয়। সেটা একবার না হলে অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা, তারপর দিতে হয় ২৪ লক্ষ টাকা। সঙ্গে প্লেয়ারদেরও জরিমানা হয়। আবার একই ঘটনা ঘটলে অধিনায়কের ৩০ লক্ষ টাকা জরিমানা ও প্লেয়ারদের ১২ লক্ষ টাকা করে জরিমানা বা ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হয়।
উল্লেখ্য, অধিনায়ক শ্রেয়সের চমৎকার ইনিংসে কোথাও চেন্নাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবকে হোঁচট খেতে হয়নি। চমৎকার অর্ধশতরান করে যান শ্রেয়স। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ফেরার আগে মারেন তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এক ক্লিকেই কেল্লাফতে! এবার বিশ্বের যে কোনও প্রান্তে বসে স্বাদ পাবেন মালদহের আমের
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ



