আইপিএল ইতিহাসে কতিপয় বোলারের দু’শো উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। রবিবারের আগে পর্যন্ত যে কৃতিত্ব ছিল মাত্র দু’জনের। রবিবার সেই তালিকায় নিজের নাম তুলে ফেললেন সুনীল নারিন (Sunil Narine)। এরপর নাইট তারকাকে আবেগঘন শুভেচ্ছা জানালেন দলের মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)।
এই বিষয়ে আরও খবর
কেকেআর বোলিং লাইন আপের আদি ও অকৃত্রিম ভরসার জায়গা নারিন। এক যুগের বেশি সময় ধরে তিনি নাইটদের ম্যাচ জিতিয়ে আসছেন। ঈষৎ গম্ভীর মুখ, হাজার সাফল্যেও উচ্ছ্বাস নেই, মুখ বুজে নিজের কাজটা করে যান। প্রায় দেড় ওভার হাতে রেখে সানরাইজার্সকে ৭ উইকেটে হারিয়েছে কেকেআর! আইপিএলে জয়ের হ্যাটট্রিক করে। সেই ম্যাচে দু’টো উইকেট নিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি।
Look at Sunil Narine’s reaction. 😭
Took his 200th IPL wicket… and still no emotion just calm ever. 💀
15 years on, still a mystery bowler, no one has been able to crack him. 🥶🔥 pic.twitter.com/Tw2VhaWZ39
— AdityaVarma (@AdityaVarma45_) May 3, 2026
২০১২ সালের নিলামে কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিনকে ৩.৫ কোটি টাকায় কিনেছিল। তিনিই আজ দলের মহীরুহ। সেই তিনিই আইপিএলের দু’শো উইকেটের ক্লাবে ঢুকে পড়েছেন। এরপর কেকেআরে নারিনের দীর্ঘ অবদানের কথা স্মরণ করে বলিউড বাদশা লেখেন, ‘আমার বন্ধু সুনীল… ১৫ মরশুম, ২০০-র বেশি উইকেট, ৩টি শিরোপা এবং বিশ্বের নানা প্রান্তে নাইট রাইডার্স পরিবারের সঙ্গে আরও অনেক সাফল্য।’
১৯৭ ম্যাচে ২০০তম উইকেটটি পেয়েছেন নাইটদের স্পিন জাদুকর। আইপিএল ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে ২০০-র ক্লাবে ঢুকে পড়লেন তিনি। এর আগে কোটি টাকার লিগে যুজবেন্দ্র চাহাল ২২৮টি উইকেট নিয়েছেন, ভুবনেশ্বর কুমার নিয়েছেন ২১৫টি উইকেট। এঁদের দু’জনের থেকে অনেক কম হারে রান দেন নারিন। তাঁর গড়ও ভালো। শাহরুখ আরও লেখেন, ‘তুমি একজন জাদুকর। আমরা তোমাকে পরিবারের একজন সদস্যের মতোই ভালোবাসি। আজ এবং সবসময় তোমার জন্য রইল এক বড় আলিঙ্গন। সুস্থ থাকো, হাসিখুশি থাকো।’
View this post on Instagram
টানা তিন ম্যাচ জয়ের পর নাইটভক্তদের মনে প্লে-অফ নিয়ে আশার আলো ফুটছে। আপাতত নাইটদের হাতে পড়ে রয়েছে পাঁচটি ম্যাচ। এর মধ্যে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া প্রত্যেকটি ম্যাচই বেশ কঠিন নাইটদের পক্ষে। সবক’টা ম্যাচ জিতে গেলে কেকেআর পৌঁছে যাবে ১৭ পয়েন্টে। তাহলে প্লে-অফ নিশ্চিত। কিন্তু একটা ম্যাচে হারলেই চাপ বাড়বে। সেক্ষেত্রে নেট রান রেটের অঙ্ক চলে আসতে পারে। ২০১৪ সালে টানা সাত ম্যাচ জিতে কেকেআর প্লে-অফে উঠেছিল। সেবার অধিনায়ক গৌতম গম্ভীরের হাত ধরে নাইটদের ঘরে আসে দ্বিতীয় আইপিএল। ২০২১ সালেও টানা চার ম্যাচ হারের পর কেকেআর পৌঁছেছিল আইপিএল ফাইনালে। ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় নাইট ভক্তকুল। তাঁরা বলছেন, যে দলে নারিনের মতো ব্রহ্মাস্ত্র রয়েছে, তাদের পক্ষে সব সম্ভব। এরই মাঝে ক্যারিবিয়ান তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন শাহরুখ খান।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নাম রয়েছে মেসি-রোনাল্ডোদের পাশে, মাত্র ১৯ মিনিট খেলে বিশ্বকাপের মাঝপথেই অবসর ওচোয়ার
-
ছাড় নয় দলের লোককেও! ভয় দেখানোর অভিযোগে চেতলার বিজেপি কর্মীকে সাসপেন্ড
-
ব্রিটেন-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি, অর্থনীতির পুনর্গঠন
-
বাড়ির একমাত্র উপার্জনকারী আর ফিরবে না, তারাতলার বিপর্যয়ে দিশেহারা কাটোয়ার রোহিতের মা
-
ভরদুপুরে অন্ধকার তারাতলা, বজ্রপাতের ‘কার্পেট বম্বিং’য়ে ব্যাহত উদ্ধারকাজ



