হারের হ্যাটট্রিক। লিগ টেবিলে নবম স্থানে। মুম্বই ইন্ডিয়ান্সের জন্য আরও উদ্বেগের খবর, বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) না খেলার সম্ভাবনাই প্রবল। কেবল তাই নয়, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেও অনিশ্চিত তিনি।
এই বিষয়ে আরও খবর
আরসিবি’র বিরুদ্ধে ম্যাচের মাঝেই চোট পেয়ে বেরিয়ে যান রোহিত শর্মা। হ্যামস্ট্রিংয়ের চোটে রোহিত পুরো ব্যাট করতে পারেননি তিনি। ৫.২ ওভারে আচমকাই হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করেন। মাঠের মধ্যে চিকিৎসা করেও লাভ হয়নি। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ম্যাচের পর হিটম্যানকে নিয়ে শেরফিন রাদারফোর্ড বলেন, “ওর হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে। আমি বিস্তারিত জানি না। আমি ডাগআউটে ছিলাম। ফলে সব তথ্য আমার কাছে নেই।” পরে চোটের জায়গায় স্ক্যানও হয় তাঁর।
রোহিতের চোটের (Rohit Sharma Injury) কোন পর্যায়ে রয়েছে বা কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। বুধবার সন্ধ্যায় ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে বলে সূত্রের খবর। দলের সেরা ব্যাটারের অনুপস্থিতি নিঃসন্দেহে মুম্বইয়ের জন্য বড় ধাক্কা হতে চলেছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোহিতের পরিবর্তে কাকে ওপেনিংয়ে নামানো হবে, সেটাই এখন দেখার।
১৬ এপ্রিল পাঞ্জাব কিংস এবং ২০ এপ্রিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। উল্লেখ্য, চলতি মরশুমে রোহিত চার ম্যাচে ১৩৭ রান করেছেন। গড় ৪৫.৬৭। স্ট্রাইক রেট ১৬৫.০৬। একটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। তবে তাঁর চোট মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপে বড় শূন্যতা তৈরি করতে পারে। চলতি আইপিএলে কেকেআর-কে হারিয়ে শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা রাখতে পারেনি মুম্বই। টানা তিন ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাদের। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ হার্দিক পাণ্ডিয়ার দলের কাছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নিট-কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাঁটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল?
-
পিতৃহারা মেসিকে গোল উৎসর্গ, জার্সি খুলে বিশেষ বার্তা ‘বন্ধু’ ডি পলের, ভাইরাল ভিডিও
-
‘দল ভারী করার নামে ‘চোর-বাটপাড়’দের বিজেপিতে নয়’, কড়া বার্তা বিজেপি বিধায়কের
-
ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?



