Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Vaibhav Sooryavanshi

IPL 2026 RR vs SRH: বৈভব ঝড়ে ফিকে ‘ট্র্যাভিষেক’, আইপিএল ফাইনালের দোরগোড়ায় রাজস্থান, বিদায় হায়দরাবাদের

সানরাইজার্স হায়দরাবাদের যাবতীয় বিক্রম ফিকে হয়ে গেল এক ১৫ বছরের কিশোরের সামনে। বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ইনিংসের সামনে থেমে গেল হায়দরাবাদের সূর্যোদয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ২৩:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ২৩:৩২

options
link
IPL 2026 RR vs SRH: বৈভব ঝড়ে ফিকে ‘ট্র্যাভিষেক’, আইপিএল ফাইনালের দোরগোড়ায় রাজস্থান, বিদায় হায়দরাবাদের zoom
Advertisement

রাজস্থান রয়্যালস: ২৪৩/৮ (বৈভব ৯৭, জুরেল ৫০, প্রফুল্ল ৩/৫৪)
সানরাইজার্স হায়দরাবাদ: ১৯৬ (নীতীশ ৩৮, সলিল ৩৫, জফ্রা ৩/৫৮)
৪৭ রানে জয়ী রাজস্থান

আইপিএলজুড়ে ঝড় তুলেছেন ‘ট্র্যাভিষেক’। সঙ্গী ঈশান কিষান। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের যাবতীয় বিক্রম ফিকে হয়ে গেল এক ১৫ বছরের কিশোরের সামনে। বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ইনিংসের সামনে থেমে গেল হায়দরাবাদের সূর্যোদয়। চলতি আইপিএল থেকে বিদায় নিলেন প্যাট কামিন্সরা। প্রথবার আইপিএল ট্রফি হাতে তোলার দিকে আরও একধাপ এগিয়ে গেল বৈভব।

Advertisement

মুল্লানপুরে এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান। চেনা মেজাজে ব্যাটিং চালিয়ে যায় বৈভব। পাওয়ার প্লে’র শেষে স্কোরবোর্ডে দেখা গেল, ২০ বলে ৬০ রান হাঁকিয়ে ফেলেছে বৈভব। তার মধ্যে কামিন্সের এক ওভার থেকেই এসেছে ২৫ রান। আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করার নজিরটাও এদিন গড়ে ফেলতে পারত বিহারের এই নতুন তারা। শেষ পর্যন্ত ২৯ বলে ৯৭ করে থামতে হল তাকে। যদিও দলের হয়ে নিজের ভূমিকা যথার্থভাবে পালন করে মাঠ ছেড়েছে সে।

অষ্টম ওভারে বৈভব আউট হতেই রাজস্থানের রানের গতি একেবারে কমে যায়। নিয়মিত ব্যবধানে আউট হতে থাকেন যশস্বী জয়সওয়াল-রিয়ান পরাগরা। একমাত্র ধ্রুব জুরেলের ব্যাট থেকে আসে ঝোড়ো হাফসেঞ্চুরি। নির্ধারিত কুড়ি ওভার শেষে আড়াইশোও পারেনি রাজস্থান। তারা ২৪৪ রানের লক্ষ্য দেয় হায়দরাবাদের সামনে। ক্রিকেটমহল প্রশ্ন ছিল, অভিষেক শর্মা-ট্র্যাভিস হেড জুটির পরে ঈষানের ঝড়-সামলাতে পারবেন জফ্রা আর্চাররা? বুধবারই আইপিএল থেকে বিদায় নেবে বৈভব?

কিন্তু রাজস্থান শিবির ভেবেছিল অন্যরকম। প্রথম ওভারেই আর্চারের শিকার হলেন অভিষেক। ভয়ংকর হয়ে ওঠা ঈশানকেও ফেরালেন আর্চার। সাত ওভারের মধ্যেই হায়দরাবাদের অর্ধেক ব্যাটিং লাইন আপ ফিরে গিয়েছে ড্রেসিংরুমে। ওখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। যদিও হায়দরাবাদের লোয়ার অর্ডার পালটা লড়াই দেওয়ার চেষ্টা করেছে। তবে সেটা অনেকটা ভিত ছাড়া ইমারত খাড়া করার মতো-কোনও কাজে আসেনি। শেষ ওভার পর্যন্ত ম্যাচে টিকে ছিল হায়দরাবাদ। তবে অবিশ্বাস্য জয় আসেনি। এবারের মতো তাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ। আর বৈভবরা এগিয়ে গেল ফাইনালের দোরগোড়ায়। একটা ম্যাচ জিতলেই ফাইনাল। দু’টো ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.