অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কামব্যাক হল রোহিত শর্মার। আইপিএলের শুরুতে প্রথম পাঁচটি ম্যাচ খেলেছিলেন, তারপরই চোটের জন্য বাইরে চলে যান। কবে ফিরবেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। অবশেষে ওয়াংখেড়েতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ফিরছেন রোহিত। তবে এই ম্যাচে খেলছেন না অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। মুম্বইয়ের হয়ে টস করতে এলেন সূর্যকুমার যাদব।
এই বিষয়ে আরও খবর
হ্যামস্ট্রিংয়ের সমস্যায় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রোহিত শর্মা। পুরো ফিট হয়ে প্রত্যাবর্তনের লক্ষ্যে পরিশ্রম চালিয়ে গিয়েছিলেন ‘হিটম্যান’। রবিবার ঐচ্ছিক প্র্যাকটিস সেশন রেখেছিল মুম্বই ম্যানেজমেন্ট। কেউই হাজির হননি নেটে। ব্যাতিক্রম রোহিত। মুম্বই হেড কোচ মাহেলা জয়বর্ধনেকে সঙ্গী করে এদিন দুপুরের পর ওয়াংখেড়েতে আসেন দলের প্রাক্তন অধিনায়ক। তারপর ঘণ্টাখানেক নেটে প্র্যাকটিস চালিয়ে যান রোহিত। তখনই ইঙ্গিত পাওয়া গেল রোহিত ফিরছেন।
অবশেষে সেটা সত্যি হল। টসের সময় এসে সূর্যকুমার যাদব জানিয়ে গেলেন রোহিত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন। কিন্তু সূর্য কেন? হার্দিক কোথায়? এমনিতে খারাপ ফর্ম। হার্দিকের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে কি বাদই গেলেন? না, সেটা নয়। টসের সময় সূর্য জানান, হার্দিক অসুস্থ। পিঠে ব্যথা রয়েছে। তাই এই ম্যাচে খেলছেন না। মরশুমের মাঝপথে অধিনায়ক বদলের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
কিন্তু জয়ের দেখা কি পাবে মুম্বই? বিশেষ করে রোহিত ফিরতেই আশাবাদী অনেকে। সূর্য যখন বলেন, “আমাদের প্রিয় রোহিত শর্মা আজ ফিরছে”, তখন ওয়াংখেড়ে উল্লাসে ফেটে পড়ে। তবে রোহিত খেলবেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। টসে জিতে প্রথমে বল করছে মুম্বই। ফলে রোহিতকে মাঠে দেখার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভক্তদের।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া



