Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Rohit Sharma

রোহিত-সূর্য দু’জনেই থাকবেন মাঠের বাইরে! আইপিএলের আগে বিস্ফোরক ইঙ্গিত মুম্বই কোচের

আইপিএলের ১০-১২ দিন আগে ফের মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে পুরনো গুঞ্জন। এবারও কি সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্বে খারাপ ফল হবে পাঁচ বারের চ্যাম্পিয়নদের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ২২:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ২২:১২

options
link
রোহিত-সূর্য দু’জনেই থাকবেন মাঠের বাইরে! আইপিএলের আগে বিস্ফোরক ইঙ্গিত মুম্বই কোচের zoom
রোহিত-হার্দিক দ্বন্দ্ব। ফাইল ছবি।
Advertisement

আইপিএলের ১০-১২ দিন আগে ফের মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে পুরনো গুঞ্জন। এবারও কি সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্বে খারাপ ফল হবে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। হার্দিককে ‘ফ্রি হ্যান্ড’ দিতে এবারও মাঠের বাইরে রেখে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে রাখা হবে রোহিত শর্মাকে? মুম্বই ইন্ডিয়ান্স কোচ অন্তত তেমনই ইঙ্গিত দিলেন। শুধু তাই নয়, এবার যে রোহিত শর্মার পাশাপাশি সূর্যকুমার যাদবকেও ইমপ্যাক্ট ক্রিকেটার করা হতে পারে, সেটাও ইঙ্গিত দিয়েছেন মহেলা জয়বর্ধনে।

রোহিতের নেতৃত্বেই মুম্বই ইন্ডিয়ান্স সাফল্যের শীর্ষে পৌঁছেছিল। আম্বানিদের ফ্র্যাঞ্চাইজিকে পাঁচবার দেশের সেরা করেন ‘মুম্বই চা রাজা’। কিন্তু ২০২৪ সালের মেগা ইভেন্টের আগে নেতৃত্বের ব্যাটন রোহিতের হাত থেকে নিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়। মুম্বইয়ের বক্তব্য ছিল, ভবিষ্যৎ ভেবেই ওই সিদ্ধান্ত। কিন্তু মুম্বইয়ের ওই ব্যাটন বদল মসৃণ হয়নি। দলে একাধিক মহাতারকা থাকায় হার্দিকের কাজটা কঠিন ছিল। যেটা খুব একটা সাফল্যের সঙ্গে তিনি করে উঠতে পারেননি।

Advertisement

গত মরশুমে দেখা গিয়েছে রোহিত শর্মাকে লাগাতার ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে নামানো হচ্ছে। এবারও কি তেমন করা হচ্ছে? এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তরে জয়বর্ধনে বলেন, “গত মরশুমে রোহিতের ছোটখাট চোটআঘাত ছিল। সেটা ম্যানেজ করতে হয়েছে। তবে আমি এ বছর ওকে আরও অনেক বেশি সময় মাঠে রাখতে চাই। তবে দরকার পড়লে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে ভাবা হতে পারে।” মহেলা বলছেন, “আমার দলের সবাই অলরাউন্ডার। শুধু সূর্যকুমার যাদব ও রোহিত, এই দুজনই ব্যতিক্রম। সুতরাং অধিনায়কের যখন দরকার পড়বে এই দু’জনের দিকেই তাকাতে হবে।”

অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট হার্দিক চাইলেন, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবকেই ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে খেলাবেন। অর্থাৎ দুই বিশ্বজয়ী অধিনায়কের অন্তত একজন মাঠে থাকবেন না ফিল্ডিংয়ের সময়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.