Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Rohit Sharma

প্রত্যাবর্তনের লক্ষ্যে ছুটির দিনেও নেটে রোহিত, সোমবার কি ফিরছেন হিটম্যান?

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে রোহিত শর্মা। আইপিএলে শেষ পাঁচটা ম্যাচে নামতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স ওপেনার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৭:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৭:৩৭

options
link
প্রত্যাবর্তনের লক্ষ্যে ছুটির দিনেও নেটে রোহিত, সোমবার কি ফিরছেন হিটম্যান? zoom
অনুশীলনে হিটম্যান। ছবি সংগৃহীত।
Advertisement

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে রোহিত শর্মা (Rohit Sharma)। আইপিএলে শেষ পাঁচটা ম্যাচে নামতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স ওপেনার। তবে পুরো ফিট হয়ে প্রত্যাবর্তনের লক্ষ্যে পরিশ্রম চালিয়ে যাচ্ছেন ‘হিটম্যান’।

যেমন রবিবার। একদিন আগে চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলেছে মুম্বই। এদিন শহরে ফিরেছে দল। সোমবার আবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ। তাই এদিন ঐচ্ছিক প্র্যাকটিস সেশন রেখেছিল মুম্বই ম্যানেজমেন্ট। তবে যাতায়াত আর ম্যাচের ধাক্কায় হার্দিক পাণ্ডিয়ারা কেউই হাজির হননি নেটে। ব্যাতিক্রম রোহিত। মুম্বই হেড কোচ মাহেলা জয়বর্ধনেকে সঙ্গী করে এদিন দুপুরের পর ওয়াংখেড়েতে আসেন দলের প্রাক্তন অধিনায়ক। তারপর ঘণ্টাখানেক নেটে প্র্যাকটিস চালিয়ে যান রোহিত। প্রথমে কিছুক্ষণ থ্রো ডাউনের সামনে নকিং করেন। তারপর পুরোদমে ব্যাটিং। নেটে দীর্ঘক্ষণ কোচ জয়বর্ধনের সঙ্গে আলোচনা করতেও দেখা গিয়েছে তাঁকে। এমনিতে ম্যাচ না খেললেও দলের সঙ্গে থাকছেন রোহিত। চেন্নাইয়ে শনিবারের ম্যাচেও ডাগআউটে ছিলেন তিনি। সেখান থেকে ফিরেই ঘরের মাঠে নেটে নেমে পড়েন তিনি।

Advertisement

আইপিএলে টানা হারের জেরে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে মুম্বই। রোহিতের (Rohit Sharma) চোটে সমস্যা আরও বেড়েছে তাদের। প্রাক্তন অধিনায়কের অনুপস্থিতিতে পাঁচ ম্যাচে তিনটে ভিন্ন ওপেনিং জুটি খেলাতে বাধ্য হয়েছে তারা। কিন্তু কাঙ্খিত ফলে পাওয়া যায়নি সেভাবে। এবার প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস খেলেছিলেন রোহিত। ১২ এপ্রিল রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন ‘হিটম্যান’।

তবে সোমবার এলএসজি-র বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দিন কয়েক আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসের সময় মুম্বই অধিনায়ক হার্দিক জানান, রোহিতের মাঠে ফিরতে আরও কয়েকটা ম্যাচ সময় লাগবে। অবশ্য মাঠে ফিরলে রোহিতের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলার সম্ভাবনাই বেশি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.