Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Vaibhav Sooryavanshi

‘আমরা কি ফিল্মস্টার?’, পাপারাজ্জিদের ছবিতে আপত্তি রিয়ানের, মুখভার বৈভবের!

কী ঘটল বিমানবন্দরে? বুধবার প্লেঅফের লড়াইয়ে নামবে রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। মুল্লানপুরের মাঠে সেই ম্যাচে নামার আগে বিমানবন্দরে 'মুখভার' বৈভব সূর্যবংশীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৮:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৮:২৫

options
link
‘আমরা কি ফিল্মস্টার?’, পাপারাজ্জিদের ছবিতে আপত্তি রিয়ানের, মুখভার বৈভবের! zoom
বৈভব ও রিয়ান। ফাইল ছবি

বুধবার প্লেঅফের লড়াইয়ে নামবে রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। মুল্লানপুরের মাঠে সেই ম্যাচে নামার আগে বিমানবন্দরে ‘মুখভার’ বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। নেপথ্যে তার দলেরই অধিনায়ক রিয়ান পরাগ। কী ঘটল বিমানবন্দরে?

লিগ পর্যায়ের শেষ দিনে প্লেঅফ চূড়ান্ত করেছে রাজস্থান। তবে সানরাইজার্সকে হারালে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে। সেখানে রাজস্থানের সবচেয়ে বড় বাজি বৈভব। মুল্লানপুরের বিমানবন্দরে রাজস্থান দল পৌঁছতেই ঘিরে ধরেন সাংবাদিকরা। বৈভবের একের পর এক ছবি তুলতে থাকেন পাপারাজ্জিরা। একসময় তাঁরা বৈভবের সঙ্গে রাজস্থান অধিনায়ক রিয়ানকে ছবি তুলতে বলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাতে রিয়ান পালটা বলেন, “আমরা ফিল্মস্টার নই।” সেখানে আর দাঁড়াননি রাজস্থান অধিনায়ক। রিয়ানের কথা শুনে বৈভবের মুখ আচমকা গম্ভীর হয়ে যায়। প্রথমে হাসিখুশি থাকলেও পরে গম্ভীর মুখে ছবি তোলেন। সাংবাদিকরাও বলেন, “বৈভব কারও থেকে ছোট নয়। ও সবার রেকর্ড ভেঙে দেবে।” এটা ঠিক যে, রাহুল দ্রাবিড় রাজস্থান ছাড়ার পর রিয়ান সবরকম ভাবে বৈভবকে সাহায্য করেছেন।

রেকর্ড ভাঙার কথা অবশ্য বৈভব নিজেই বলেছে। ১৫ বছর বয়সি ব্যাটারেরে হুঙ্কার, “আমি টি-টোয়েন্টিতে ২০০ করতে চাই। আমি ক্রিস গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চাই।” টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরি করেছে সে। এছাড়া অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ৮০ বলে ১৭৫ করেছে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর রয়েছে ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন ক্যারিবিয়ান তারকা। সেটাকেই এবার পাখির চোখ করে নিয়েছে বৈভব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.