ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসে ধূমপান করছেন দলের অধিনায়ক। কিন্তু সেই অপরাধের কোনও শাস্তিই নেই বিসিসিআইয়ের নিয়মাবলিতে! রিয়ান পরাগের (Riyan Parag) ই-সিগারেট কাণ্ডে প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। যেহেতু কোনও শাস্তির নিয়ম নেই, তাই রিয়ান কার্যত পার পেয়ে গেলেন। মাঠে বসে ই-সিগারেট টানার অপরাধে ম্যাচ ফি’র মাত্র ২৫ শতাংশ জরিমানা করা হল রাজস্থান রয়্যালস অধিনায়কের। শাস্তির নিরিখে যা অতি সামান্য।
মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস ইনিংসের ১৬তম ওভারে দেখা যায়, ড্রেসিংরুমে সতীর্থদের পাশে বসে ই-সিগারেট টানছেন রিয়ান। সেই দৃশ্য সোশাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে। প্রবল বিতর্ক শুরু হয় তারপর। কারণ ই-সিগারেট সেবন ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ। ড্রেসিংরুমে বসে যেকোনও রকমের ধূমপান করাই দণ্ডনীয় অপরাধ। বোর্ডের তরফ থেকে গোটা ঘটনার ব্যাখ্যা চাওয়া হয় রিয়ানের কাছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, বোর্ডের নিয়মের আওতায় থেকেই শাস্তি দেওয়া হতে পারে রিয়ানকে। জরিমানা বা নির্বাসনের মতো সাজা পেতে পারেন।
আরও পড়ুন:

শেষ পর্যন্ত বিসিসিআই কোনও কড়া পদক্ষেপ করল না রিয়ানের বিরুদ্ধে। বোর্ডের তরফ থেকে বলা হয়, ই-সিগারেট সেবন সংক্রান্ত কোনও নিয়ম নেই বিসিসিআইয়ের। যেহেতু প্রথমবার এমন অপরাধ করতে দেখা গেল রিয়ানকে, তাই ২৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে তাঁর। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বোর্ড সূত্রে খবর, এই ইস্যুতে আরও কঠিন শাস্তি দেওয়া যায় কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ভারতে ই-সিগারেট সেবন, উৎপাদন এবং বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। কোনও ব্যক্তিকে যদি ই-সিগারেট সেবন করতে দেখা যায় তাহলে তাঁকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে পুলিশ। প্রথমবার ই-সিগারেট সেবনেও এক বছরের কারাদণ্ড মিলতে পারে অথবা ১ লক্ষ টাকা জরিমানা। প্রশাসন চাইলে রিয়ানের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। তবে গুরুতর অপরাধ করেও বোর্ডের তরফ থেকে অতি সামান্য সাজা পেলেন রিয়ান, এমনটাই মনে করছে ক্রিকেটমহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অভিশপ্ত রাতের ২ বছর পার, রবিবার রাজ্যে ‘অভয়া দিবস’, বিকেলে পানিহাটিতে শুভেন্দু
-
পাকিস্তানি মানেই ‘জাতশত্রু’ নয়! পাক নীতি নিয়ে অন্য সুর ভাগবতের গলায়
-
দুর্নীতিতে জিরো টলারেন্স! ৩৫০ গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিটের নির্দেশ দিলীপের
-
ভবিষ্যৎ দেখতে পেতেন! বুদ্ধবাবুর নামে সংস্কৃতি চর্চাকেন্দ্র গড়বে সিপিএম
-
কলকাতা পুরসভার আসন বেড়ে ২০৯, নাম কোন ওয়ার্ডে, জানেন না অনেকেই! চিন্তায় রাজনৈতিক কর্মীরাও