স্বস্তির খবর পেল কলকাতা নাইট রাইডার্স। চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দলের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। শনিবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচের আগে তাঁর ফিটনেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল কেকেআর শিবির। অন্যদিকে, ছেলের খেলা দেখতে ইডেনে হাজির শুভমান গিলের বাবা।
এই বিষয়ে আরও খবর
ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, শুক্রবার ইডেন গার্ডেন্সে নেটে বল করেছেন বরুণ। তাঁর শারীরিক অবস্থার উপর সর্বক্ষণ নজর রাখছেন দলের মেডিক্যাল টিম ও কোচিং স্টাফ। কেকেআরের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ইডেন গার্ডেন্সে নেটে বল করেছে বরুণ। আগামিকালের ম্যাচে ওকে পাওয়া যাবে কিনা, তা মেডিক্যাল টিম এবং কোচিং স্টাফের রিপোর্টের উপর নির্ভর করছে। তাঁরা নিয়মিত বরুণকে পর্যবেক্ষণে রাখছেন।’ যদিও এদিন মাঠে বেশ খুড়িয়েই হাঁটতে দেখা যায় বরুণকে।
ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, শুক্রবার ইডেন গার্ডেন্সে নেটে বল করেছেন বরুণ। তাঁর শারীরিক অবস্থার উপর সর্বক্ষণ নজর রাখছেন দলের মেডিক্যাল টিম ও কোচিং স্টাফ।
চলতি মরশুমে কেকেআরের বোলিং বিভাগের অন্যতম ভরসা বরুণ। তাঁর প্রত্যাবর্তন দলকে বাড়তি শক্তি জোগাবে বলেই মনে করা হচ্ছে। প্লেঅফের লড়াইয়ে টিকে থাকতে গেলে আগামী ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাইটদের কাছে। অন্যদিকে, কেকেআর শিবির ছেড়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য দেশে ফিরে গিয়েছেন তিনি। কেকেআরের তরফ থেকে জানানো হয়েছে, ‘রাচীন রবীন্দ্র ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরের আগে লাল বলের ক্রিকেটে প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন।’ যদিও রাচীনের ফিরে যাওয়ায় দল গঠনে খুব একটা প্রভাব পড়বে না। এখনও পর্যন্ত কেকেআরের কোনও ম্যাচে খেলেননি রাচীন। ২ কোটি টাকায় তাঁকে নিলাম থেকে কেনে নাইটরা। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিং করেন। একাধিকবার তাঁকে খেলানো নিয়ে চর্চা হলেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেনি।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে কেকেআর। ১১ ম্যাচে নাইটদের সংগ্রহ ৯ পয়েন্ট। নেট রান রেট -০.১৯৮। প্লেঅফের আশা বাঁচিয়ে রাখতে গেলে ঘরের মাঠে গুজরাটের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোনও বিকল্প নেই নাইটদের সামনে। অন্যদিকে, টানা পাঁচ জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শুভমান গিলের গুজরাট। তারা চাইবে কলকাতাকে হারিয়ে শীর্ষে উঠতে। সেই দৃশ্য ইডেনে বসে দেখতে কলকাতায় হাজির শুভমান গিলের বাবা লখবিন্দর সিং গিল। তিনি অতীতেও ছেলের খেলা দেখে গিয়েছেন এই মাঠে। কারণ কেকেআর থেকেই আইপিএলে কেরিয়ার শুরু করেছিলেন শুভমান। সেই সুবাদে লখবিন্দর আবার কলকাতায় এসে জানতে চাইলেন, শনিবার কিং খান উপস্থিত থাকবেন কিনা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?



