চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও পর্যন্ত তারা পাঁচটি ম্যাচ খেলেছে। জিতেছে চারটিতে। লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা আরসিবির পয়েন্ট ৮। শেষ ম্যাচেও তারা দুরন্ত জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ছন্দে থাকা আরসিবি শনিবার খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এই ম্যাচে বিরাট কোহলিরা ধরা দেবেন একেবারে নতুন রূপে। পরিচিত লাল জার্সি ছেড়ে সবুজ জার্সি পরবেন তাঁরা।
শনিবার আরসিবির প্রতিপক্ষ দিল্লি, যারা খেলেছে চারটি ম্যাচ। দু’টিতে জিতেছে। হেরেছে দু’টিতে। লিগ টেবিলে দিল্লি রয়েছে ছয় নম্বরে। ফর্মের বিচারে সামনের ম্যাচে ফেভারিট হিসাবেই নামছে বেঙ্গালুরু। কারণ, দলের টপ অর্ডার দুর্দান্ত ছন্দে রয়েছে। বিরাট কোহলি, রজত পাতিদার, দেবদত্ত পাড়িক্কল, ফিল সল্ট এবং টিম ডেভিড দলকে ভরসা দিচ্ছেন। তাদের শক্তি আরও বেড়ে গিয়েছে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড যোগ দেওয়ায়।
আরও পড়ুন:
শেষ দুটো ম্যাচে হেরেছে দিল্লি। তবে আরসিবির বিরুদ্ধে নামার আগে তাদের ভরসা যোগাতে পারে দু’টো বিষয়। প্রথমত, ‘ঘরের মাঠ’ চিন্নাস্বামীতে কে এল রাহুলের ফর্ম। গতবছর এই মাঠে ৯৩ রানে অপরাজিত ছিলেন। মাত্র ২০ ইনিংস খেলে এই মাঠে পাঁচশোর উপরে রান করেছেন রাহুল। এবছরের শুরুতে রান না পেলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন রাহুল। দ্বিতীয়ত, বিরাটদের জার্সি ভাগ্য। প্রত্যেকবছর একটা করে ম্যাচে সবুজ রংয়ের জার্সি পরে মাঠে নামে আরসিবি, পরিবেশ সচেতনতার বার্তা দিতে। কিন্তু সেই জার্সিতে আরসিবির ম্যাচ হারের সংখ্যা অনেকটাই বেশি।
এছাড়াও শনিবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। সূচনা ভালো না হলেও শেষ দু’টো ম্যাচ পরপর জিতে অনেকটা সামলে নিয়েছে সিএসকে। সানরাইজার্স হায়দরাবাদ আবার আত্মবিশ্বাসী রাজস্থান রয়্যালসের ‘অপরাজিত’ তকমা কেড়ে নিয়ে। ফলে শনিবার হায়দরাবাদে মুখোমুখি হওয়ার আগে বেশ খোশমেজাজে দুই শিবিরই। সিএসকে-কে ভরসা দিচ্ছে সঞ্জু স্যামসন আর আয়ুষ মাত্রের ব্যাটিং। অন্যদিকে, অভিষেক শর্মার ব্যাটিংয়ের পাশাপাশি প্রফুল হিঞ্জে-সাকিব হুসেনদের ‘অনামী’ বোলিং ভরসা যোগাচ্ছে হায়দরাবাদ শিবিরকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান