Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
RCB

আইপিএলের মঝেই গলি ক্রিকেটে আরসিবি তারকারা, ভাইরাল ভিডিওতে মজল নেটদুনিয়া

সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে হালকা মেজাজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই তারকা। রাজধানীর রাস্তায় ক্রিকেট খেলতে দেখা গেল আরসিবি'র দুই বিদেশি ক্রিকেটারকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১১:২৮

options
link
আইপিএলের মঝেই গলি ক্রিকেটে আরসিবি তারকারা, ভাইরাল ভিডিওতে মজল নেটদুনিয়া zoom

সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে হালকা মেজাজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই তারকা। রাজধানীর রাস্তায় ক্রিকেট খেলতে দেখা গেল আরসিবি’র দুই বিদেশি ক্রিকেটার টিম ডেভিড এবং রোমারিও শেফার্ডকে। যার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির রোদ মাথায় নিয়েই স্থানীয়দের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়েছেন ডেভিড ও শেফার্ড। কখনও বড় শট খেলতে দেখা গিয়েছে তাঁদের। কখনও হাসিঠাট্টায় মেতে উঠেছেন দুই ক্রিকেটার। সব মিলিয়ে ম্যাচের আগে একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন আরসিবি তারকারা। সোশাল মিডিয়ায় দাবি, ঘটনাটি সম্ভবত বসন্তকুঞ্জ এলাকার আশপাশে।

Advertisement

টিম ডেভিডকে দেখা গেল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বল উড়িয়ে দিতে। শেফার্ডও কম গেলেন না। তিনিও হাঁকান একাধিক জোরাল শট। আন্তর্জাতিক ক্রিকেটারদের এভাবে সাধারণ মানুষের সঙ্গে গলি ক্রিকেট খেলতে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। এক নেটাগরিক লিখেছেন, ‘বিদেশি তারকারা গলি ক্রিকেট খেলছেন! এটাই ভারতের ক্রিকেট সংস্কৃতির আসল ছবি।’ আরেকজনের মন্তব্য, ‘ওরা তো একেবারে পাড়ার ছেলের মতো মিশে গেল!’ অন্য নেট নাগরিকের কথায়, ‘আইপিএলের আসল সৌন্দর্য এটাই। তারকা ক্রিকেটাররাও এখানে মাটির মানুষ।’

আরসিবি দলে ডেভিড ও শেফার্ড দু’জনেই গুরুত্বপূর্ণ সদস্য। মিডল অর্ডারে তাঁদের বিস্ফোরক ব্যাটিং বহুবার দলকে জয়ের রাস্তা দেখিয়েছে। গত মরশুমেও শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল এই জুটির। অক্ষর প্যাটেলের দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে আগের ম্যাচে হেরে গিয়েছিল আরসিবি। হারের বদলা নিতে মরিয়া বেঙ্গালুরু। ম্যাচের আগে গলি ক্রিকেটের উষ্ণতায় ব্যাট ঝালিয়ে নেওয়া ডেভিড-শেফার্ড জুটি আবারও ম্যাচে বড় ভূমিকা নেবেন কিনা, সেটাই এখন দেখার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.