Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
IPL 2026

হেরেও শীর্ষে আরসিবি! চূড়ান্ত প্রথম কোয়ালিফায়ার, কোন অঙ্কে ঝুলে নাইটদের প্লেঅফ ভাগ্য?

তিনটি দল এখনও প্লেঅফের চতুর্থ জায়গাটি নিতে পারে। লড়াই রয়েছে পাঞ্জাব, রাজস্থান ও কেকেআরের মধ্যে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ০৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ০৯:৫৭

options
link
হেরেও শীর্ষে আরসিবি! চূড়ান্ত প্রথম কোয়ালিফায়ার, কোন অঙ্কে ঝুলে নাইটদের প্লেঅফ ভাগ্য? zoom
লিগ শীর্ষে আরসিবি। এখনও আশা বেঁচে নাইটদের।

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিস্ফোরণের পাল্লায় পড়ে শুক্রবার আইপিএলের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে হেরেই গেল শীর্ষে থাকা রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের আইপিএলে চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারাল হায়দরাবাদ। তবে তারপরও শীর্ষেই রইলেন বিরাট কোহলিরা। ঠিক হয়ে গেল প্রথম কোয়ালিফায়ারে কারা খেলবে? এখনও প্লেঅফে একটা জায়গা বাকি। সেই লড়াইয়ে আছে তিনটি দল।

প্রথমে ব্যাট করে ঈশান কিষান, অভিষেক শর্মা এবং হেনরিখ ক্লাসেনের ব্যাটিং বিস্ফোরণের সৌজন্যে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে হায়দরাবাদ। জবাবে শুরুটা ভালো করলেও পরের দিকে খেই হারিয়ে বেঙ্গালুরু ২০ ওভারে থামল ২০০ রানে। তবে রান রেটে (+০.৭৮৩) সবার উপরে রইল তারা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। সমসংখ্যক ম্যাচে তাদের পয়েন্টও ১৮। রান রেট +০.৬৯৫। আর এদিন জয়ের পরও ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে সানরাইজার্স। অর্থাৎ ২৬ মে আরসিবি আর গুজরাট খেলবে প্রথম কোয়ালিফায়ার। সানরাইজার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে কাদের বিরুদ্ধে খেলবে, তা এখনও স্থির হয়নি।

Advertisement

সেখানেই যত নাটক। তিনটি দল প্লেঅফের চতুর্থ জায়গাটি নিতে পারে। শনিবার রাতে লখনউয়ের বিরুদ্ধে নামবে পাঞ্জাব কিংস। এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শ্রেয়স আইয়াররা। রান রেট +০.২২৭। একসময় লিগ শীর্ষে থাকা পাঞ্জাব হারের ডবল হ্যাটট্রিক করে বেকায়দায়। প্লেঅফের লড়াইয়ে টিকে থাকতে হলে পাঞ্জাবকে জিততেই হবে। হারলে আশা শেষ। কারণ ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এমনিই চতুর্থ স্থানে আছে রাজস্থান। রবিবার দুপুরে মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে প্লেঅফে চলে যাবে বৈভব সূর্যবংশীরা। অন্য কারও দিকে তাকাতে হবে না। কিন্তু তারা হারলে সুবিধা পাঞ্জাব ও কেকেআরের।

কেকেআরের অঙ্ক:

  • ১) এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। রান রেট +০.০১১। ধরা যাক, শেষ ম্যাচ রাজস্থান ও পাঞ্জাব হারল। রবিবার রাতে দিল্লিকে হারালেই প্লেঅফে চলে যাবে নাইটরা।
  • ২) রাজস্থান জিতলে সব আশা শেষ।
  • ৩) পাঞ্জাব জিতল ও রাজস্থান হারল। সেক্ষেত্রে শেষ ম্যাচ জিতলে নাইটদের পয়েন্ট হবে ১৫। আগে পাঞ্জাব জিতলে তাদের সমসংখ্যক পয়েন্ট হবে। তবে পাঞ্জাবের ম্যাচ দুপুরে। ফলে রান রেটে কতটা এগিয়ে থাকতে হবে, অর্থাৎ কত রানে বা কত ওভারের মধ্যে জিততে হবে সেই অঙ্ক বুঝেই নামবে কেকেআর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.