১২ বছরের সম্পর্ক। তারপর চেন্নাই সুপার কিংস ছেড়ে রাজস্থান রয়্যালসে চলে গিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। কিন্তু নতুন দলে গেলেও চেন্নাই শিবিরের প্রতি পুরনো ভালোবাসা রয়ে গিয়েছে তাঁর। রাজস্থানের জার্সি পরে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে তাঁর চোখে জল আসে। ম্যাচ শেষে পুরনো দলের জার্সিতেও নাকি চুমু খেয়েছেন তিনি। সেই ছবি ভাইরাল হয়েছ নেটদুনিয়ায়।
সোমবার রাজস্থানের জার্সিতে খেলতে নামেন জাদেজা, চেন্নাইয়ের বিরুদ্ধে। পুরনো দলের বিরুদ্ধে জাড্ডু কেমন পারফর্ম করেন, সেদিকে তাকিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। গুয়াহাটিতে ম্যাচ শুরুর পরে লক্ষ্য করা যায়, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা জাদেজার চোখে জল। মাঠজুড়ে তখন ‘সিএসকে, সিএসকে’ ধ্বনি দিচ্ছেন চেন্নাই ভক্তরা। সেই শুনেই চোখে জল আসে তারকা অলরাউন্ডারের। ভাইরাল হয়েছে জাদেজার সেই ভিডিও। প্রিয় জাড্ডুকে অন্য দলের জার্সিতে দেখে চোখের কোণ ভিজেছে বহু চেন্নাই ভক্তেরই।
আরও পড়ুন:
Jadeja was literally crying near boundary 😭😭
Players will come and go but jaddu will forever be our thalapathy 💛💛
Even after CSK traded him he still holds that emotional bond for themsir jadeja you are a gem of a human being 🙏🏻🙏🏻🥺 pic.twitter.com/HsQAgvL5mq
— DB (@Brevisnation7) March 30, 2026
তবে যে দলের হয়েই খেলুন না কেন, ‘স্যর’ জাদেজার পারফরম্যান্স সবসময়ই নজর কাড়ে। সোমবার অষ্টম ওভারে বল করতে আসেন তিনি। একটা ওভারেই পুরনো দলের হৃদয়ভঙ্গ করে দেন ঘূর্ণির ভেলকিতে। কিছুটা সেট হয়ে যাওয়া সরফরাজ খানকে আউট করেন দ্বিতীয় বলে। তৃতীয় বলে ছক্কা খেলেও লক্ষ্যে অবিচল ছিলেন। ওভারের ষষ্ঠ বলে তুলে নেন টি-২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা শিবম দুবের উইকেট। ওই ওভারেই কার্যত চেন্নাইয়ের জয়ের আশা শেষ হয়ে যায়।
ম্যাচ শেষে জাড্ডু বলেন, “দুবেকে বহুদিন নেটে বল করেছি। জানতাম আমার বিরুদ্ধে বড় শট খেলতে যাবে। সেই মতো পরিকল্পনা করেছিলাম।” আরও জানিয়ে দেন, হলুদের থেকে গোলাপি রঙের জার্সি পরে তাঁকে দেখতে বেশি ভালো লাগে। তবে ম্যাচ শেষ হওয়ার পর খেলার শত্রুতা ভুলে চেন্নাই শিবিরের দিকে এগিয়ে যান জাদেজা। আড্ডায় মাতেন খলিল আহমেদদের সঙ্গে। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, খলিলের জার্সিতে থাকা সিএসকে লোগোতে চুম্বন করছেন জাড্ডু। সেই ছবি আদৌ সত্যি কিনা, যাচাই করা সম্ভব হয়নি। তবে রাজস্থানে গেলেও চেন্নাইয়ের প্রতি ভালোবাসা ভুলে যাননি জাড্ডু, এই নিয়ে ক্রিকেটপ্রেমীরা একমত।
The best moment of tonight’s match was, when Jaddu kissed CSK logo on khaleel ahmad’s chest while having a conversation with khaleel. Jaddu still love and respect CSK🥺💛 pic.twitter.com/RDASHgg70e
— seema. (@moviemaniacs_7) March 30, 2026