সকাল থেকে আকাশের মুখ ভার। শনিবারের ভ্যাপসা গরমের পর রবিবাসরীয় সকালে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমেছে। খেপে খেপে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। কিন্তু কারও পৌষমাস, কারও সর্বনাশ! মনোরম আবহাওয়ায় শহরবাসী খুশি হলেও কেকেআরের আবহাওয়া খুব একটা মনোরম নয়। ইডেনের পুরো পিচ ঢাকা। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, সোমবার আদৌ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ হবে কি না?
এই বিষয়ে আরও খবর
আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কিন্তু বিপদ বাড়বে নাইটদের জন্য। প্রথম দু’ম্যাচ জয়হীন। শূন্য পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে। সেখানে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব দু’ম্যাচের দু’টিতেই জয় পেয়েছে। তাই এই ম্যাচে হার মানে প্লেঅফের অঙ্কেও চাপে পড়ে যাবেন অজিঙ্ক রাহানেরা। ঘটনাচক্রে গতবছরও ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নাইটদের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। আর রিঙ্কুদের জন্য আরও দুঃসংবাদ হল, সোমবার বিকেলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
এমনিতে ইডেনের নিকাশীব্যবস্থা ভালো। তিন-তিনটে সুপার সপার তৈরি। মাঠকর্মীরাও তৎপর। যদি অল্পবিস্তর বৃষ্টি হয়, তাহলে খেলা শুরু করতে খুব সমস্যা হবে না। এদিন দুপু থেকে দুপুরে পুরো মাঠ ঢাকা। দু’টো দলই অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে। কিন্তু যদি সোমবার বৃষ্টিতে কলকাতা ভাসে, তাহলে কারওই কিছু করার থাকবে না।
শনিবার নেটে পুরোদমে বল করেছেন ক্যামেরন গ্রিন। অজি অলরাউন্ডারকে এখনও পর্যন্ত শুধু ব্যাটিং করতেই দেখা গিয়েছে। তাতে সাফল্য পাননি। গ্রিনকে কেন বল করানো হচ্ছে না, সেই নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে ম্যানেজমেন্টকে। খোদ অধিনায়ক রাহানে দায় চাপিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের উপর। ফিনিশারের দায়িত্ব কে নেবেন, সেই সমস্যার সমাধান হয়নি। রবিবার হয়তো অনুশীলন দেখে কিছু প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যেত। কিন্তু ইডেনে আপাতত সব ভোঁ ভাঁ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব



