Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Shreyas Iyer

‘রাগিয়ে দিয়েছিল…’, কাদের ‘ভুল’ প্রমাণ করতে নিজেকে আমূল বদলান শ্রেয়স?

ওয়ানডেতে তিনি ভারতের নির্ভরযোগ্য সৈনিক। কিন্তু টি-টোয়েন্টিতে খেলার মতো ধারাবাহিক কি? শর্ট বলে সমস্যার সমাধান কী? বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে শ্রেয়স আইয়ারকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৬:৪২

options
link
‘রাগিয়ে দিয়েছিল…’, কাদের ‘ভুল’ প্রমাণ করতে নিজেকে আমূল বদলান শ্রেয়স? zoom
শ্রেয়স আইয়ার। ছবি: বিসিসিআই

ওয়ানডেতে তিনি ভারতের নির্ভরযোগ্য সৈনিক। কিন্তু টি-টোয়েন্টিতে খেলার মতো ধারাবাহিক কি? শর্ট বলে সমস্যার সমাধান কী? বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। ঠিক করে রেখেছিলেন জবাব দেবেন। সেটা তিনি দিয়েছেন। আইপিএলে আগুনে ফর্মে আছেন। কীভাবে নিজেকে পরিবর্তন করলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক? তাঁর নিজের যুক্তি, অনেককে ভুল প্রমাণ করার ছিল।

এবারের আইপিএলে ৭ ম্যাচে ২৭৯ রান করেছেন শ্রেয়স। স্ট্রাইক রেট ১৮৬। ৪টে হাফসেঞ্চুরি করেছেন। ধারাবাহিকতাকে অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি। পাঞ্জাব এখনও পর্যন্ত আইপিএলে অপরাজিত। ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বের প্রশংসা করছে ক্রিকেটমহল। কিন্তু ছবিটা এরকম ছিল না। টি-টোয়েন্টিতে তাঁর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠত। সেসব ‘কলঙ্ক’ মুছে শ্রেয়স মুছে বলছেন, “আমাকে অনেকেই বলত, তুমি এই পরিস্থিতিতে কিছুই করতে পারবে না। আমি এগুলো শুনতে পছন্দ করি না। সর্বোচ্চ পর্যায়ে খেললে এগুলো মেনে নেওয়া যায় না।”

Advertisement

তখনই ঠিক করেন, সমালোচকদের ভুল প্রমাণ করবেন। তাঁর সংযোজন, “আমি বারবার ভাবতাম, কীভাবে শক্তিশালী হয়ে ফেরা যায়। চোটের সময় সেগুলো আরও ভাবাত। ওই সময় লোকে বলত, আমি আগের মতো খেলতে পারব না। আমি নিজেকে বলতাম, কেন সেটা হবে? চোটের সময় নিজেকে তৈরি রাখা আরও দরকারি।”

যেমন শর্ট বল নিয়ে প্রায়ই খোঁচা শুনতে হত। পাঞ্জাবের ‘সরপঞ্জ’ বলছেন, “লোকে বলত, আমি কখনই শর্ট বলের সমস্যা মেটাতে পারব না। সেটা আমাকে আরও রাগিয়ে দেয়। আমি ঠিক করি, পারফর্ম করে লোককে ভুল প্রমাণ করব। তার জন্য পরিশ্রম করেছি। আগে শর্ট বলে এক রান নিতাম বা বল শুধু নামিয়ে দিতাম। এখন মানসিকতা বদলে ফেলেছি। শর্ট বল দেখলে এখন ছক্কা হাঁকাই। প্রবীণ আমরে ও অভিষেক নায়ারের সঙ্গে কথা বলে উন্নতি হয়েছে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.