Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
IPL 2026

হর্ষিত রানার পরিবর্ত কে? প্রথম ম্যাচের আগেই জানিয়ে দিল কেকেআর

মুস্তাফিজুর রহমান নেই। মাথিশা পাথিরানার শুরু থেকে খেলা নিয়ে এখনও টুকটাক সংশয় রয়েছে। তবে আইপিএল মরশুম শুরুর আগে নাইটদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হল হর্ষিত রানার না থাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ২০:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ২০:৪১

options
link
হর্ষিত রানার পরিবর্ত কে? প্রথম ম্যাচের আগেই জানিয়ে দিল কেকেআর zoom
ফাইল ছবি।
Advertisement

আর অপেক্ষা অর্থহীন। হর্ষিত রানা যে এবারের আইপিএলে খেলতে পারবেন না, সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। কেকেআর এতদিন বৃথাই অপেক্ষা করছিল। সেই অপেক্ষা শেষ। নাইটরা সরকারিভাবে হর্ষিতের পরিবর্ত ঘোষণা করে দিল। টিম ইন্ডিয়ার তারকা পেসারের পরিবর্ত হিসাবে নাইটদের জার্সি গায়ে চাপাবেন জাতীয় দলের হয়ে খেলা আরেক পেসার। তিনি নভদীপ সাইনি।

হর্ষিতের চোটের পর থেকেই নভদীপ সাইনিকে কেকেআর ট্রায়ালে ডাকা হয়েছিল। দলের সঙ্গে তাঁকে রাখা হয়েছিল। এমনকী নাইটদের অনুশীলনে ম্যাচেও তাঁকে দেখা গিয়েছে। দীর্ঘদেহী এই পেসার বেশ জোরে বল করতে পারেন। ডেথ ওভারেও ভালোরকম অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইপিএলে অতীতে রাজস্থান রয়্যালস, আরসিবি, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। এবার সরকারিভাবে তাঁকে দলে নিয়ে নেওয়া হল। ফলে নাইটদের ভারতীয় পেস বিভাগে বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, সৌরভ দুবে, উমরান মালিকদের পাশাপাশি সাইনিও ভরসা জোগাবে।

Advertisement

মুস্তাফিজুর রহমান নেই। মাথিশা পাথিরানার শুরু থেকে খেলা নিয়ে এখনও টুকটাক সংশয় রয়েছে। তবে আইপিএল মরশুম শুরুর আগে নাইটদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হল হর্ষিত রানার না থাকা। হর্ষিতের বদলি ঠিক করার জন্য একাধিক পেসারকে ট্রায়ালে ডাকা হয়েছিল। সিমারজিৎ সিং, নভদীপ সাইনি, কেএম আসিফ এবং সন্দীপ ওয়ারিয়রদের মতো পেসারদের দেখা হয়েছিল। আকাশ মাধওয়ালের নামও শোনা যাচ্ছিল। শেষমেশ নভদীপ সাইনির অভিজ্ঞতাতেই আস্থা রাখল নাইট ম্যানেজমেন্ট। কার্তিক ত্যাগীর মতো এটা আইপিএলে নভদীপের কামব্যাক। কারণ চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। এদিন সাইনিকে নিয়েই মুম্বই উড়ে গিয়েছে কেকেআর।

কেকেআর শিবির যেদিন রানার পরিবর্ত ঘোষণা করল, সেদিন চোট নিয়ে সুখবর পেলেন মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরাও। মুম্বইয়ের প্রথম ম্যাচে জশপ্রীত বুমরাহর খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু সেই সংশয় কাটিয়ে দিল ফ্র্যাঞ্চাইজি। মুম্বই জানিয়ে দিল, প্রথম ম্যাচে খেলতে বিশেষ সমস্যা নেই জাসসির। অর্থাৎ, নাইটদের বিরুদ্ধে পূর্ণশক্তি দিয়েই নামবে নাইটরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.