Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Yuzvendra Chahal

রিয়ানের শাস্তিতেও ‘ডোন্ট কেয়ার’, বিমানে ই-সিগারেট টানতে দেখা গেল জাতীয় দলের তারকাকে?

বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়তে হয়েছিল রাজস্থান রয়্যালস অধিনায়ককে। জরিমানা করা হয়েছিল তাঁকে। কিন্তু এত সবের পরেও শিক্ষা নেননি জাতীয় দলের তারকা। বিমানের ভিতরে ভেপিং করতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ২৩:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ২৩:৩২

options
link
রিয়ানের শাস্তিতেও ‘ডোন্ট কেয়ার’, বিমানে ই-সিগারেট টানতে দেখা গেল জাতীয় দলের তারকাকে? zoom
বিমানে ই-সিগারেটে সুখটান দিলেন জাতীয় দলের তারকা!

ড্রেসিংরুমে বসে ই-সিগারেটে সুখটান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রিয়ান পরাগ। এর ফলে বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়তে হয়েছিল রাজস্থান রয়্যালস অধিনায়ককে। জরিমানা করা হয়েছিল তাঁকে। কিন্তু এত সবের পরেও শিক্ষা নেননি জাতীয় দলের তারকা। বিমানের ভিতরে ভেপিং করতে দেখা গিয়েছে তাঁকে।

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে বিমানের ভিতরে ই-সিগারেট বা ভ্যাপ ব্যবহার করতে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’। পাঞ্জাব কিংসের পেসার অর্শদীপ সিংয়ের পোস্ট করা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখা যায় চাহালকে। পরে সেই ভিডিও সোশাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি। তবে তার আগেই ওই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

বিমানের ভিতরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ, এতে আগুন লাগার ঝুঁকি থাকে। যা যাত্রীদের নিরাপত্তার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। সেই কারণেই চাহালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের মতে, অভিযোগ সত্যি প্রমাণিত হলে তা শুধু আইপিএলের শৃঙ্খলাভঙ্গ নয়, আইনি সমস্যার দিকেও গড়াতে পারে। তবে এখনও পর্যন্ত পাঞ্জাব কিংস আইপিএল কর্তৃপক্ষের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে গোটা ঘটনার সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।

আইপিএলের মতো মঞ্চে রিয়ানের পর চাহালের নাম সামনে আসায় আবারও প্রশ্ন উঠছে ক্রিকেটারদের আচরণ ও দায়বদ্ধতা নিয়ে। রিয়ান-চাহালদের অনুসরণ করেন দেশের কোটি কোটি তরুণ। এই অবস্থায় এই ধরনের ঘটনাগুলি কখনও কাঙ্ক্ষিত নয়। কিছুদিন আগেই এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া সাফ জানিয়ে দেন, ভবিষ্যতে কোনও দল নিয়ম ভাঙলে কড়া শাস্তির মুখে পড়বে। তিনি জানিয়েছিলেন, আইপিএলের নিয়ম ভাঙার ঘটনা হালকাভাবে নেওয়া হবে না। যেসব দল বারবার আচরণবিধি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটছে বোর্ড। এরই মধ্যে চাহালের ঘটনা নিয়ে তোলপাড় নেটদুনিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.