১৫ বছরের যন্ত্রণার অবসান। তাতেই আইপিলের মঞ্চে ‘জয় শ্রী রাম’ বার্তা দিলেন স্পিনার রঘু শর্মা। কারও ভাগ্য ফেরে ১৩-১৪ বছর বয়সে। কাউকে অপেক্ষা করতে হয় ৩৩ বছর পর্যন্ত। যেমন মুম্বই ইন্ডিয়ান্সের রঘু শর্মা। আইপিএলের ঝাঁ চকচকে দুনিয়ায় একেবারেই আনকোরা নাম। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে উইকেট পেয়েই চর্চায় পাঞ্জাবের লেগস্পিনার। প্রথম সাফল্যের পর একটা চিরকুট বের করে দেখান তিনি। যেখানে ছিল রঘুর ১৫ বছরের সংগ্রামের গল্প। আর শেষে লেখা ‘জয় শ্রী রাম।’
এই বিষয়ে আরও খবর
মাত্র ৩০ লক্ষ টাকায় রঘুকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিষেক হলেও সাফল্য আসেনি। যেটা এল লখনউয়ের বিরুদ্ধে। ১৩তম ওভারে অক্ষত রঘুবংশীকে আউট করেন এই লেগ স্পিনার। আইপিএলে প্রথম উইকেট পেতেই পকেট থেকে একটা চিরকুট বের করে দেখান। যেখানে লেখা ছিল, ‘১৫ বছরের কষ্টকর জীবন গুরুদেবের আশীর্বাদে আজ শেষ হল। আমাকে সুযোগ দেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ। আজন্ম কৃতজ্ঞ থাকব। জয় শ্রী রাম।’
#RaghuSharma makes a statement with that wicket 🔥
Years of hard work and belief are finally paying off. 💙🙌🏻#TATAIPL Revenge Week 2026 ➡️ #MIvLSG | LIVE NOW 👉https://t.co/hc4PVkY1Pc pic.twitter.com/QFbQB1OeRg
— Star Sports (@StarSportsIndia) May 4, 2026
৩৩ বছর বয়সি ক্রিকেটার অদম্য অধ্যবসায় ও দৃঢ় মানসিকতার জন্য পরিচিত। জীবনে বহু উত্থানপতনের পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। সম্ভবত চিরকুটে নিজের কেরিয়ারের ১৫ বছরের সাফল্য-ব্যর্থতার খতিয়ান তুলে ধরেছেন। শুধু লেগ স্পিন নয়, আরেকটা বিশেষ কারণে রঘুকে চিনে নেওয়া যায়। সেটা হল মাথায় টিকি বাঁধা। ১২টি প্রথম-শ্রেণির ম্যাচে ৫৭টি এবং ১২টি লিস্ট-এ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। সেই তুলনায় টি-টোয়েন্টি কম খেলেছেন। তবে মুম্বই ইন্ডিয়ান্স রত্ন চিনতে ভুল করে না। রঘুর লেগ স্পিন মুম্বইয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
This is what was written on Raghu Sharma’s paper:
“A very painful 15 years, by divine mercy of gurudeva, ended today. Thanks Mumbai Indians (Blue and Gold) for giving me this opportunity. Ever grateful. Jai Shri Ram.🙏 https://t.co/iBL9mAAXl4 pic.twitter.com/DI3oKnw4Zd
— Vishal Yadav (@vishaly33) May 4, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘৩ দিনে মার্ডার করব’, সলমনের ‘পাকিস্তানি জঙ্গি’ ভক্তর হুমকিতে পুলিশের দ্বারস্থ ‘কালা হিরণ’ প্রযোজককে
-
মেসির বাবার অসুস্থতা নিয়ে অহেতুক গুজব! বিবৃতি দিয়ে ক্ষোভ লিওর পরিবারের
-
‘যথেষ্ট কারণ রয়েছে’, টেলিগ্রাম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তে সিলমোহর, সংস্থার দাবি খারিজ আদালতে
-
আরও একা মমতা! এবার দলের সব পদ ছাড়লেন ‘দিদির প্রিয়’ জ্যোতিপ্রিয়
-
সোনাদানা-টাকাপয়সা সব লুট, রামমন্দিরে কোটি টাকার চুরিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী!



