ফের চোটের ধাক্কা। পিছিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির কামব্যাকের সময়। এমনিতেই চোটের জন্য এখনও পর্যন্ত আইপিএলে খেলতে পারেননি। এবার নতুন আঘাত পেলেন হাতের বুড়ো আঙুলে। তাই সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারবেন না। ফলে ধোনিকে বাইশ গজে দেখার জন্য অপেক্ষা বাড়ল ভক্তদের।
এই বিষয়ে আরও খবর
আইপিএল শুরুর আগে প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। তারপর থেকে মাঠে নামতে পারেননি। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। নিয়মিত অনুশীলন করেন। কিন্তু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগে ফের কাফ মাসলে চোট পান। এবার চোট লাগল আঙুলে। জানা গিয়েছে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগেই আঙুলে চোট পান। তাই দলের সঙ্গে লখনউ যাননি। ফলে এবার সানরাইজার্সের বিরুদ্ধে চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকেও তাঁকে দেখা যাবে না।
আশ্চর্যের বিষয়, ধোনি নিজেকে ‘ফিট’ বলে দাবি করছেন। সম্প্রতি জাতীয় নিরাপত্তা বাহিনীর (এনএসজি) চেন্নাইয়ের দপ্তরে হাজির হন মাহি। তিনি টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। কম্যান্ডোদের সঙ্গে গল্পগুজব করেন। পাশাপাশি গুলিচালনার অনুশীলন করেন। তারপর নিজেই মজা করে বলেন, “অনেক ফিট মনে হচ্ছে না?” শুনে হাসতে থাকেন পাশের সেনা অফিসাররা।
View this post on Instagram
তবে ধোনি ফিট থাকলেও খেলাতে না করছেন সুনীল গাভাসকর। তিনি বলেন, “ধোনি এখনও পর্যন্ত একটা ম্যাচ খেলেনি। ধোনি যদি খেলে এবং ব্যর্থ হয়, তাহলে চেন্নাই ধাক্কা খাবে। আমার মনে হয় ও নিজেই খেলতে চাইবে না। আমি হতাশ, তবে এটা ঠিক যে সব ভারতীয় ওকে খেলতে দেখতে চায়।” এই মুহূর্তে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে কেকেআর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘ড্রাগনে’র নজরে গোপন মার্কিন নথি! আমেরিকায় বড়সড় সাইবার হানা চিনা হ্যাকারদের
-
হড়পা বানে বিধ্বস্ত নেপালে আটকে মুকুলের পুত্রবধূ, যোগাযোগ করা যাচ্ছে না! ঘুম উড়েছে শুভ্রাংশুর
-
ফের বেপরোয়া গতির বলি! কামালগাছি বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক আরও ২
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?



