Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Mohammed Shami

হাঁটতে পর্যন্ত ভয় পেতেন লখনউ সতীর্থ, কীভাবে শামি ‘ভাই’য়ের পরামর্শে স্বপ্নের উত্থান মহসিনের?

মহসিন এখনও পর্যন্ত ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তবে চোট-আঘাতের জন্য মরশুমের শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৫:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৫:৫৭

options
link
হাঁটতে পর্যন্ত ভয় পেতেন লখনউ সতীর্থ, কীভাবে শামি ‘ভাই’য়ের পরামর্শে স্বপ্নের উত্থান মহসিনের? zoom
লখনউ সতীর্থদের সঙ্গে মহম্মদ শামি। ছবি: এএফপি

আইপিএল অভিযানটা দুঃস্বপ্নের মতো কাটছে লখনউ সুপার জায়ান্টসের। প্লেঅফের স্বপ্ন শেষই বলা যায়। ভালো শুরু করেও ধারাবাহিকতার অভাবে ভুগছেন মহম্মদ শামি। তবে একটা কাজে তিনি অবিচল। তরুণ পেসারদের পথ দেখাচ্ছেন তিনি। নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়া মহসিন খান যেমন স্বীকার করে নিলেন, শামি ছাড়া তিনি হয়তো ফের হাঁটতেও পারতেন না।

২০২২ থেকে লখনউয়ের হয়ে খেললেও এবারই সেরা ফর্মে রয়েছেন মহসিন। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তবে চোট-আঘাতের জন্য মরশুমের শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। অন্যদিকে শামির জীবনেও চোটের কমতি নেই। সেসব সামলে বহুবার কামব্যাক করেছেন। সেই মন্ত্রেই তিনি অনুপ্রাণিত করেছেন মহসিনকে।

Advertisement

লখনউ সুপার জায়ান্টসের পোস্ট করা একটি ভিডিওয় মহসিন বলছেন, “অস্ত্রোপচারের পর ১৪-১৫ মাস কেটে গিয়েছে। সেই সময় শামি ভাই আমাকে খুব সাহায্য করেছে। ওর সমস্ত সরঞ্জাম ব্যবহার করেছি। অস্ত্রোপচারের আগে যেরকম ছিলাম, লোকে চেয়েছিল আমাকে ফের সেরকম দেখতে। আমি সেই অবস্থায় ফিরতে চেয়েছিলাম।”

মহসিনকে নিয়ে শামি বলছেন, “ও যখন আমার কাছে এসেছিল, তখন খুব কঠিন সময় ছিল। এতটাই ভয়ে ছিল যে হাঁটতে বা দৌড়তে ভয় পেত। আমি ওকে জিজ্ঞেস করি, ‘কী নিয়ে ভয় পাচ্ছ?’ মহসিন বলে, ‘সবে ক্র্যাচ সরানো হয়েছে। তাই আমি হাঁটতে পারব কি না, সেই আত্মবিশ্বাস পাচ্ছি না।’ আমি ওর ডাক্তারের সঙ্গে কথা বলি। তিনি আমাকে বলেন যে চিন্তার কিছু নেই। কিছু হলে জানতে পারবে। আমি ওকে ওর মতো থাকতে বলি। তার ৩-৪ দিনের মধ্যে ও দৌড়নো-ক্যাচ ধরা শুরু করে। বলেছিলাম, সামান্য সমস্যা হলেও জানাতে। ও সেটাই করেছে। নাহলে আরও ৫-৬ মাস পিছিয়ে যেত।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.