Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
IPL 2026

‘যে যা খুশি বলে চলেছে’, আইপিএলে দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতেই ভারতীয় মিডিয়াকে তোপ স্টার্কের

মিচেল স্টার্ককে নিয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিমহলে একটা নিরুচ্চার অভিযোগ সব সময় থাকে। বলা হয় যে, তাঁকে টিম কর্তৃপক্ষরা প্রতিবারই বিশাল মূল্য দিয়ে কেনে। কিন্তু অস্ট্রেলীয় পেসার তার যথাযথ প্রতিদান দেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১১:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১১:১৬

options
link
‘যে যা খুশি বলে চলেছে’, আইপিএলে দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতেই ভারতীয় মিডিয়াকে তোপ স্টার্কের zoom
আইপিএলের প্রথম ভাগে খেলছেন না স্টার্ক। ফাইল ছবি।

মিচেল স্টার্ককে নিয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিমহলে একটা নিরুচ্চার অভিযোগ সব সময় থাকে। বলা হয় যে, তাঁকে টিম কর্তৃপক্ষরা প্রতিবারই বিশাল মূল্য দিয়ে কেনে। জামাই আদর করে রাখে। কিন্তু অস্ট্রেলীয় পেসার তার যথাযথ প্রতিদান দেন না। এবারই যেমন তাঁর দিল্লি ক্যাপিটালস সংসারে যোগ দেওয়া নিয়ে কথা চলছে। চর্চা হচ্ছে। ভারতেই এখনও এসে পৌঁছননি স্টার্ক। বলাবলি চলছে, তাঁকে কিনে ফের ভুগতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের।যার পাল্টা শনিবার দিয়ে দিলেন স্টার্ক। সমালোচকদের আক্রমণ করে।

এদিন এক বিবৃতি জারি করে স্টার্ক লেখেন, ‘আমি দেখছি যে ভারতীয় মিডিয়ায় অনেকে অনেক কিছু বলছেন আমাকে নিয়ে। কেউ কেউ আবার অন্যান্য প্ল্যাটফর্মে নিজের মতামত পেশ করছেন। আমি তাঁদের একটাই কথা বলতে চাই। এই মুহূর্তে আমার রিহ্যাব চলছে। আমার কাঁধ আর কনুইয়ে চোট রয়েছে। তা কতটা গুরুতর, ঘরের মাঠে গ্রীষ্মকালে খেলা চলাকালীন আমি সেটা বুঝতে পারিনি।’ এখানেই না থেমে স্টার্ক আরও যোগ করেছেন, ‘এঁরা আইপিএলের প্রতি আমার দায়বদ্ধতা নিয়ে বলেছেন। নিজেদের যা মনে হয়, লিখে দিয়েছেন। বলে দিয়েছেন। এমন কিছু কিছু বিষয় লিখেছেন, যা মিথ্যের উপর ভিত্তি করে তৈরি করা। এঁদের কথা শুনলে মনে হয়, আমার চেয়ে আমার শরীরকে এঁরা ভালো বোঝেন।’

Advertisement

তবে আইপিএলের প্রথম ভাগে খেলতে না পারার কারণে নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কাছে ক্ষমা চেয়েছেন স্টার্ক। স্বামীর হয়ে মুখ খুলেছেন স্টার্কপত্নী অ্যালিসা হিলিও। দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় দিল্লি ক্যাপিটালসের এক ভক্ত বলেন, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সদেরও চোট ছিল। কিন্তু তাঁরা নিজের দলে যোগ দিয়েছেন। সেই ভক্তকে পালটা দেন অ্যালিসা। সদ্য় অবসর নেওয়া অ্যালিসা জানিয়েছেন, বল করার মতো ফিটনেস মোটেই নেই স্টার্কের।

উল্লেখ্য, গতবছর ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল আইপিএল। ১৭ মে থেকে আইপিএলের দ্বিতীয় দফা শুরু হয়। সেসময়েও ভারতে ফেরেননি স্টার্ক। প্লে অফে উঠতে পারেনি দিল্লিও। এবছরও চোটের কারণে স্টার্ক আইপিএলের প্রথম পর্বে খেলতে পারবেন না, সেই নিয়ে অসন্তুষ্ট ক্রিকেটভক্তরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.