Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rohit Sharma

সেলফি তুলতে গিয়ে ফোন অফ! মহিলা ভক্তের বাড়াবাড়িতে আটকে কী বললেন ‘বিরক্ত’ রোহিত?

সোশাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্স ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যায় এক মহিলা ভক্ত রোহিতকে দেখে ছুটে আসেন। সেলফি তোলার জন্য মরিয়া চেষ্টা করেও সফল হননি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৩:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৩:৪৫

options
link
সেলফি তুলতে গিয়ে ফোন অফ! মহিলা ভক্তের বাড়াবাড়িতে আটকে কী বললেন ‘বিরক্ত’ রোহিত? zoom
বিরক্ত রোহিত শর্মা। ছবি: সোশাল মিডিয়া

তিনি ‘হিটম্যান’, ‘মুম্বইচা রাজা’। রোহিত শর্মাকে নিয়ে এখনও ভক্তদের মধ্যে সমানতালে মাতামাতি রয়েছে। যা কখনও এমন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, যা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে। এবার সেরকমই ঘটনা ঘটালেন এক মহিলা ভক্ত। যাতে রোহিত আর বিরক্তি গোপন করতে পারলেন না। বাধ্য হয়ে বলেই বসলেন, ‘আমি কী করতে পারি?’

সোশাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্স একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যায় এক মহিলা ভক্ত রোহিতকে দেখে ছুটে আসেন। সেলফি তোলার জন্য মরিয়া চেষ্টা করেও সফল হননি। কারণ আচমকাই তাঁর ফোন বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে এক খুদে ভক্ত এসে ছবি তুলে যায়। কিন্তু ওই মহিলা কিছুতেই ছবি তুলতে পারছিলেন না।

Advertisement

এদিকে রোহিতকে টিম বাসে উঠতে হবে। তিনি যখন বাসে উঠতে যান, তখন সেই মহিলা ফের ছুটে আসেন। বাধ্য হয়েই রোহিতকে দাঁড়িয়ে যেতে হয়। বিরক্ত মুখে মুম্বই তারকা বলেই ফেলেন, “আমি এখন কী করব?” অন্য একটি ফোন নিয়ে এসে রোহিতের সঙ্গে ছবি তোলেন ওই মহিলা। হাসিমুখ পোজ দিলেও তিনি বলেন, “প্লিজ একটু তাড়াতাড়ি করুন।” ছবি তোলা হয়ে গেলে আনন্দে চিৎকার করতে করতে চলে যান ওই মহিলা।

এদিকে সোশাল মিডিয়ায় আরেকটি ভিডিও ভাইরাল। যেখানে দেখা যায়, দুই খুদে ভক্ত রোহিতের হাত ধরে টানছে। অনেকের মতে, তারা নাকি ঘড়িচুরির চেষ্টা করছিল। যদিও ওই ভিডিওটি পুরনো। চলতি বছরের জানুয়ারিতে এই ঘটনাটি ঘটে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.