Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
IPL 2026

নাইট-সমর্থক বান্ধবীকে প্রোপোজ করতেই বিপত্তি! স্টেডিয়ামে আংটি খোয়ালেন মুম্বই-ভক্ত, তারপর…

মাঠে তখন কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেট-যুদ্ধ। আর গ্যালারিতে দুই যুযুধান দলের দুই সমর্থকের নতুন জীবন শুরুর অঙ্গীকার। তবে মাঠে যেমন রোহিত-ব্রিগেড অনায়াসে ম্যাচ জিতলেন, মুম্বই সমর্থকের প্রোপোজটা অতো মসৃণ হল না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৫:৩৭

options
link
নাইট-সমর্থক বান্ধবীকে প্রোপোজ করতেই বিপত্তি! স্টেডিয়ামে আংটি খোয়ালেন মুম্বই-ভক্ত, তারপর… zoom
ছবি: সোশাল মিডিয়া

মাঠে তখন কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেট-যুদ্ধ। আর গ্যালারিতে দুই যুযুধান দলের দুই সমর্থকের নতুন জীবন শুরুর অঙ্গীকার। ওয়াংখেড়েতে মুম্বই ভক্ত হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তাঁর কেকেআর-সমর্থক প্রেমিকাকে। তবে মাঠে যেমন রোহিত-ব্রিগেড অনায়াসে ম্যাচ জিতলেন, মুম্বই সমর্থকের প্রোপোজটা অতো মসৃণ হল না। হাঁটুমুড়ে বিয়ের প্রস্তাব দিয়ে সাধের আংটিটাই হারিয়ে ফেললেন! তারপর কী ঘটল?

টুর্নামেন্টের শুরুতে ম্যাচ জেতাটাই আশ্চর্যের মুম্বই ইন্ডিয়ান্সের। তবে রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ব্যাট সহজেই কেকেআর’কে হারায় মুম্বই। বাইশ গজে চার-ছক্কার বন্যা বইয়ে দেন হিটম্যান। কিন্তু সেসব থেকে কিছুক্ষণের জন্য গ্যালারিতে চোখ ঘুরে যেতেই পারে। কারণ ম্যাচ চলাকালীনই এক মুম্বই ইন্ডিয়ান্স ভক্ত হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিলেন সঙ্গিনীকে। যিনি আবার কেকেআরের জার্সি পরে ছিলেন।

Advertisement

তবে হাঁটু মুড়ে বসতে গিয়ে টাল সামলাতে পারেননি মুম্বই-ভক্ত। আর সেই সময় হাতে ধরা আংটিটাও নীচে পড়ে যায়। কিছুক্ষণের জন্য মুখ ফ্যাকাসে হয়ে যায় তাঁর। তবে স্টেডিয়ামের অন্য ভক্তরা আংটি খুঁজে দেন। আবার যখন বিয়ের প্রস্তাব দেন, তখন আশেপাশের সমর্থকরা হাততালি দিয়ে ওঠেন। না, এবার আর ভুল করেননি তিনি। সঙ্গিনীর হাতে আংটি পরিয়ে দেন। সোশাল মিডিয়ায় পুরো ঘটনার ভিডিও আপলোড করেছে কেকেআর। সঙ্গের ক্যাপশনে লিখেছে, ‘সেই প্রথম ভালোবাসার অনুভূতি।’ যুগলের মিষ্টি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতে বেশিক্ষণ সময় নেয়নি। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.