পঞ্জাব কিংসের বিরুদ্ধে দারুণ জয় পেলেও স্বস্তিতে নেই মুম্বই ইন্ডিয়ান্স। দলের ব্যাটিং কোচ কাইরন পোলার্ডকে (Kieron Pollard) শাস্তি দিল আইপিএল কর্তৃপক্ষ। আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ফলে দলের জয়ের আনন্দ কিছুটা হলেও ফিকে হয়েছে।
এই বিষয়ে আরও খবর
মুম্বইয়ের ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। আম্পায়ারদের একটি সিদ্ধান্ত ঘিরে মেজাজ সপ্তমে ওঠে পোলার্ডের। সেই সময় তিনি চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এমনকী তাঁর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্ট খতিয়ে দেখে পোলার্ডকে শুনানিতে ডেকে পাঠান ম্যাচ রেফারি পঙ্কজ ধারমানি। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এই ধারাটি মাঠে বা ম্যাচ চলাকালীন অনুপযুক্ত আচরণের সঙ্গে সম্পর্কিত। এর আগে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন আরসিবি’র হেডকোচ অ্যান্ডি ফ্লাওয়ার। এবার বোর্ডের শাস্তির কবলে মুম্বই কোচ।
JUST IN
Kieron Pollard, batting coach of Mumbai Indians, has been fined 15% of his match fee and handed one demerit point for breaching the Indian Premier League Code of Conduct.
The incident reportedly took place during the 19th over of the chase, where Pollard “used abusive… pic.twitter.com/JGkLc1ocRZ
— MK Sharma ✍️ (@EmediaManoj) May 15, 2026
শুনানির সময় নিজের ভুল স্বীকার করে নেন পোলার্ড। এরপরই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মাঠে মুম্বই গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট পেলেও, কোচের এই আচরণ দলের অস্বস্তি বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব কিংস ২০১ রানের লক্ষ্য রাখে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে। জবাবে এক বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।



