লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে ফের খোঁচা দিলেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি (Lalit Modi On Sanjiv Goenka)। দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর, দলের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে এলএসজি কর্ণধারের আলোচনার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এই বিষয়ে আরও খবর
সেই প্রসঙ্গ টেনে ললিত টুইট করেন, ‘ফুটবলে দল মালিকরা প্লেয়ারদের সম্মান করেন। সেখানে দীর্ঘমেয়াদি ভাবনা এবং পেশাদারিত্ব থাকে। উল্টোদিকে আইপিএলে মালিকরা সাধারণত প্রচার এবং শিরোনামে জায়গা করাকেই প্রাধান্য দিয়ে হারের পর বাউন্ডারির ধারে অধিনায়কের সঙ্গে বচসা করেন।’
প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মাইকেল ভনের একটি পোস্টকে রিটুইট করে তিনি লেখেন, ‘আমি আইপিএল তৈরি করেছিলাম ভক্ত ও প্লেয়ারদের জন্য। আমি কখনই চাইনি এরকম ঘটনা প্রত্যেক বছর ঘটুক। আমি যদি চেয়ারম্যান থাকলে ওঁকে ব্যান করে দিতাম। উনি যাতে কোনও দলের মালিক না থাকে, সেটা নিশ্চিত করতাম। সব ফ্র্যাঞ্চাইজির চুক্তির মধ্যে একটা শর্ত আছে। যেখানে বলা আছে, খেলার সততা সবার আগে। বিসিসিআইয়ের উচিত সেই শর্ত প্রয়োগ করা।’
I told you this guy @DrSanjivGoenka owner of @LucknowIPL is a complete looser and joker of the highest order – i am seriously embarrassed with his behaviour. I created the @IPL for fans and players alike. Not for this to happen every time every year. If I was still Chairman and… https://t.co/5mHzg8RAY1
— Lalit Kumar Modi (@LalitKModi) April 2, 2026
এর আগে আইপিএলের উন্নতি প্রসঙ্গে প্রাক্তন বোর্ড সচিব জয় শাহের প্রশংসা করায় এলএসজি মালিককে আক্রমণ করেছিলেন ললিত। যদিও কোনওবারই তাঁর কথাকে পাত্তা দেননি সঞ্জীব গোয়েঙ্কা। তবে দল নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার ভাবনাকে সমর্থন জানিয়েছেন মহম্মদ শামি। দেশের এই তারকা পেসার বর্তমানে এলএসজি-তে খেলেন। তাঁর সাফ কথা, এত টাকা যিনি বিনিয়োগ করছেন সেই দল মালিকের অধিকার আছে কথা শোনানোর।
এর আগে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জয় শাহর ‘দূরদর্শিতা’কেই লিগের বর্তমান উচ্চতায় পৌঁছনোর মূল কারণ হিসাবে তুলে ধরেন। আর তাতেই তীব্র প্রতিক্রিয়া জানান আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদি। এক্স হ্যান্ডেলে মোদি কটাক্ষ করেছিলেন, ‘মনে হয় তাঁর স্মৃতিভ্রংশ হয়েছে। এই মডেলের ভাবনা কার, সেটা বেমালুম ভুলে গিয়েছেন! উনি মনে হয় নিজের জগতে আছেন। সঞ্জীব গোয়েঙ্কা একটা ভাঁড়। ওঁর ভাই হর্ষবর্ধন গোয়েঙ্কা আসল ক্রিকেটপ্রেমী। কিন্তু এই ভাঁড় মনে করছেন একটা টুইটেই ইতিহাস বদলে ফেলা যাবে। এক্কেবারে হিতাহিত শূন্য।’
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক



