Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Varun Chakaravarthy

নাইটদের ‘বাঁচাতে’ গোড়ালির চোট নিয়ে খেলেই বিপদ বাড়ে বরুণের, গুজরাট ম্যাচে খেলতে পারবেন?

রাজ্যে নির্বাচনের জন্য পরপর চারটে অ্যাওয়ে ম্যাচ খেলে বৃহস্পতিবার ফিরলেন অজিঙ্ক রাহানেরা। শুক্রবার ইডেনে গুজরাট ম্যাচের প্রস্তুতি সারবেন তাঁরা। কেকেআরের প্রতিপক্ষ অবশ্য এদিনই অনুশীলনে নেমে পড়ল।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ২১:১৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ২১:১৩

options
link
নাইটদের ‘বাঁচাতে’ গোড়ালির চোট নিয়ে খেলেই বিপদ বাড়ে বরুণের, গুজরাট ম্যাচে খেলতে পারবেন? zoom
বরুণ চক্রবর্তী। ফাইল ছবি।

গোড়ালিতে ‘হেয়ারলাইন ফ্যাকচার’। যার জেরে রায়পুরে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারেননি বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। জাদু-স্পিনারকে ছাড়া খেলতে নেমে ফের হারের সরণিতে ফিরেছে কলকাতা নাইটরাইডার্স। সঙ্গে প্লে-অফের আশারও কার্যত ‘সলিল সমাধি’ হয়ে গিয়েছে।

বরুণ চোট পেয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে, ট্রাভিস হেডের শট ঠেকাতে গিয়ে। ম্যাচ শেষে নাইট স্পিনার নিজেই বলে গিয়েছিলেন, পায়ে বেশ ব্যথা রয়েছে। তবে তিনি আশাবাদী যে পরের ম্যাচে খেলতে পারবেন। সেই মতো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলেন বরুণ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর রবিবার রায়পুরে টিম হোটেলে ঢোকার সময় দেখা যায়, ক্রাচ নিয়ে হাঁটছেন তিনি। চোটগ্রস্ত গোড়ালিতে ব্রেস লাগানো। যা দেখার পর ফের বরুণের চোট নিয়ে জল্পনা শুরু হয়। মঙ্গলবার ম্যাচের আগের দিন অনুশীলনেও নামেন তিনি। তবে শেষ পর্যন্ত ম্যাচ খেলেননি। নাইট শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, সানরাইজার্স ম্যাচের পরই বরুণের চোট ধরা পরেছিল। তাই নিয়েই দিল্লির বিরুদ্ধে খেলেন। যার ফলে ব্যথা আরও বাড়ে তাঁর। তবে কেকেআর শিবিরে আশা, শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রত্যাবর্তন করবেন বরুণ। এর আগে আঙুলের চোটে একাধিক ম্যাচে বাইরে বসতে হয়েছে নাইট স্পিনারকে।

আরসিবি-র কাছে হারের পর বরুণের না খেলার প্রসঙ্গ উল্লেখ করছেন অনেকেই। কেকেআরের টানা চার জয়ের নেপথ্যে অন্যতম কারিগর এই তারকা স্পিনার। সুনীল নারিনের সঙ্গে তাঁর জুটি ফর্মে ফিরতেই উজ্জ্বল হয় দলের বোলিং। এমন প্লেয়ারের না থাকা যে প্রভাব ফেলেছে, মানছেন নাইট হেডস্যর অভিষেক নায়ার। ম্যাচ শেষে তিনি বলেন, “বরুণ-নারিন জুটি আমাদের সাফল্য দিয়েছে। তবে চোটের জন্য বরুণ খেলতে পারল না। সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ও খেললে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত।” চোটের জন্য বরুণকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলানোর পরিকল্পনা প্রাথমিকভাবে করেছিল কেকেআর। তবে দৌড়ে বল করার মতো অবস্থায় ছিলেন না তিনি। পরিস্থিতি বুঝে আরসিবি-র বিরুদ্ধে খেলানো হয়নি বরুণকে। দলের একজন বলছিলেন, “বরুণের হাঁটাচলায় কোনও সমস্যা হচ্ছে না। তবে বল করতে সমস্যা হচ্ছিল। তাছাড়া রায়পুরের উইকেট দেখে মনে হয়েছিল, স্পিনাররা তেমন কার্যকর হবে না। তাই বরুণকে খেলানো হয়নি।”

১৯ এপ্রিল রাজস্থান রয়‍্যালস ম্যাচ খেলার পর শহর ছেড়েছিল কেকেআর। রাজ্যে নির্বাচনের জন্য পরপর চারটে অ্যাওয়ে ম্যাচ খেলে বৃহস্পতিবার ফিরলেন অজিঙ্ক রাহানেরা। শুক্রবার ইডেনে গুজরাট ম্যাচের প্রস্তুতি সারবেন তাঁরা। কেকেআরের প্রতিপক্ষ অবশ্য এদিনই অনুশীলনে নেমে পড়ল। অবশ্য শুভমান গিল, জস বাটলার, কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ, জেসন হোল্ডারের মতো তারকারা আসেননি এদিন। তবে ওপেনার সাই সুদর্শন দু’টো নেট মিলিয়ে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন। এছাড়া এসেছিলেন গ্লেন ফিলিপস, সাই কিশোর, শাহরুখ খান, লুক উড, রাহুল তেওয়াটিয়ারা। যা খবর, ইডেনের ছ’নম্বর পিচে ম্যাচ হবে। যেখানে হয়েছিল সানরাইজার্স ম্যাচ। গুজরাট কোচ আশিস নেহরা সপার্ষদ উইকেট দেখে যান এদিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.