Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬

ট্রায়ালে বাতিল করে কেকেআর, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেই তারকা খেলবেন আইপিএলের অন্য দলে

আইপিএল শুরুর আগে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন কেকেআরের একাধিক পেসার। সেসময় বদলির খোঁজে বেশ কয়েকজন বোলারকে ট্রায়ালে ডাকা হয়। সেখানে ছিলেন তামিলনাড়ুর ওই পেসারও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৪:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৪:০১

options
link
ট্রায়ালে বাতিল করে কেকেআর, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেই তারকা খেলবেন আইপিএলের অন্য দলে zoom
কেকেআরে ট্রায়াল দেন আরএস অম্বরিশ। ফাইল ছবি।
Advertisement

রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে চোট পাওয়া শিবম মাভির পরিবর্ত হিসেবে আরএস অম্বরিশকে দলে নিল তারা। মরশুম শুরুর আগে ট্রায়ালে দেখে এই তরুণ পেসারকে বাতিল করেছিল কেকেআর।

আইপিএল শুরুর আগে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন কেকেআরের একাধিক পেসার। সেসময় বদলির খোঁজে বেশ কয়েকজন বোলারকে ট্রায়ালে ডাকা হয়। সেখানে ছিলেন তামিলনাড়ুর অম্বরিশও। বছর উনিশের এই পেসার সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। তবে ট্রায়ালে শিকে ছেড়েনি অম্বরিশের। কেকেআর সই করায় নবদীপ সাইনি ও সৌরভ দুবেকে। অবশেষে কেকেআর ম্যাচের দু’দিন আগে অম্বরিশকে দলে নিল সানরাইজার্স।

Advertisement

এবার আইপিএলে শুরুতে হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকটের মতো চেনা মুখের উপর ভরসা করেছিল তারা। তবে দুই পেসারই ব্যর্থ হওয়ায় প্রফুল্ল হিঙ্গে, সাকিব হুসেনের মতো অনামীকে সুযোদ দেয় টিম ম্যানেজমেন্ট। ভরসার দাম দিয়েছেন দুই তরুণই। আপাতত ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে যে প্লে-অফের দৌড়ে স্বস্তিতে রয়েছে সানরাইজার্স, তার নেপথ্যে অবদান রয়েছে তাঁদেরও। রবিবার কেকেআর-কে হারিয়ে প্লে-অফের আরও কাছে যেতে চায় তারা।

কেকেআর আবার টানা ব্যর্থতা কাটিয়ে জয়ের সরণিতে ফিরেছে। টানা দু’ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তারা। পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকলেও অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে তিনবারের চ্যাম্পিয়নদের। সেটাই আপাতত অক্সিজেন দিচ্ছে কেকেআরকে। রবিবার লখনউয়ে ম্যাচ খেলে সরাসরি হায়দরাবাদ গিয়েছে দল। সেখানে দু’দিন বিশ্রাম নিয়ে ফের মাঠে নেমে পড়ছেন ক্রিকেটাররা। এই বিরতি দলকে নতুন করে শুরু করতে সাহায্য করবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। পুরোদমে অনুশীলন করছেন মাথিশা পাথিরানাও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.