প্রায় ২ মাস মাঠের বাইরে। কবে মাথিশা পাথিরানাকে নাইট জার্সিতে দেখা যাবে, সেই নিয়ে আগ্রহ ছিল কেকেআর সমর্থকদের। পাথিরানা ফিরলেন, ৮ বল করলেন এবং মাঠের বাইরে চলে গেলেন। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলটি করার পরই পা ধরে খোঁড়াতে থাকেন। তারপর সাজঘরে ফিরে যান। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আর বল করতে ফেরেননি। কবে ফের মাঠে ফিরবেন এখনই বলা যাচ্ছে না।
এই বিষয়ে আরও খবর
ইডেনে প্রথমে ব্যাট করে কেকেআর তোলে ২৪৭ রান। বড় লক্ষ্য বাঁচাতে নেমে শুরুতেই চমক দেয় নাইটরা। ফিন অ্যালেনের বদলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামেন পাথিরানা। প্রথম ওভারে মাত্র ৭ রান দেন। চোট আছে বলে মনে হয়নি। এরপর ষষ্ঠ ওভারে তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয়। শুভমান গিলকে প্রথম বলটি করেন ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। দ্বিতীয় বলটা করতে এসে আচমকা থমকে যান। হ্যামস্ট্রিংয়ে হাত দিতে দেখেই বোঝা যায় সেটা অশনি সংকেত। তারপরও কোনও মতে দ্বিতীয় বলটি করেন। কিন্তু সেই বলটি করার পরই ফিজিওদের সঙ্গে মাঠ ছাড়েন। সাজঘরে যাওয়ার আগে যেন বোঝাচ্ছিলেন, পায়ে কী ধরনের সমস্যা হয়েছে।
Matheesha Pathirana retired hurt just after 8 balls 🤯
– KKR buys him in 18 CR in Auction.
– Missed half season due to injury.
– Joins KKR after half season.
– Today is Debut match of Pathirana for KKR.
– Bowled only 8 balls & retired hurt. pic.twitter.com/1WsZqmInlU— VIKAS (@Vikas662005) May 16, 2026
এদিন বরুণ চক্রবর্তীকে দলে ফেরায় কেকেআর। আগের ম্যাচে পায়ের চোটে খেলতে পারেননি। আবার আচমকাই দেখা যায়, ঘাড়ে ম্যাসাজ করাচ্ছেন শুভমান গিল। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার সময় ঘাড়ে টান পড়ে। ওই টেস্টে তো বটেই, তারপর ওয়ানডেতেও খেলতে পারেননি। এদিন অবশ্য নাইটদের বিরুদ্ধে গুজরাটের ব্যাটিংকে ভরসা দিচ্ছেন গিল।

এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি! দিনহাটায় পুলিশের জালে তৃণমূল যুব সভাপতি
-
আইরিশদের বিরুদ্ধে অভিষেক অনিশ্চিত বৈভবের, ফর্মে থাকা কাউকে বসাতে নারাজ ব্যাটিং কোচ
-
নকআউটে ব্রাজিলের সামনে ‘কঠিন’ প্রতিপক্ষ, কবে মাঠে নামবে আর্জেন্টিনা-জার্মানি?
-
আইএসএল থেকে বিশ্বকাপের মঞ্চে, হাইতির হয়ে ইতিহাস গড়লেন ডিউকেন্স নাজন
-
তারাতলার ধ্বংসস্তূপের নিচ থেকে আত্মীয়কে ফোন, উদ্ধারেও হল না শেষ রক্ষা! মৃত্যু সেই মন্নুর



