আইপিএল (IPL 2026) বিজনেস এন্ডে। প্লেঅফের লড়াইয়ে এখনও পুরোদস্তুর রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে নাইটদের প্লেঅফ ভাগ্য নির্ভর করছে বহু অঙ্কের উপর। এসবের মধ্যে সুখবর এক নাইট তারকার জন্য। এবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপাবেন নাইট অলরাউন্ডার অনুকূল রায় (Anukul Roy)। বিসিসিআইয়ের তরফে শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে চলা ভারতীয় এ দলের ত্রিদেশীয় সিরিজে ডাকা হয়েছে অনুকূলকে।
অনুকূল ঘরোয়া মরশুমে দুর্দান্ত পারফর্ম করছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফি-তে তিনি টুর্নামেন্টের সেরা ছিলেন। বিজয় হাজারে, রনজিতেও ভালো খেলেছেন। আইপিএলে কেকেআর দলের নিয়মিত সদস্য অনুকূল। অধিকাংশ ম্যাচে সেভাবে ব্যাট বা বল করার সুযোগ না পেলেও, যখন যেটুকু সুযোগ পেয়েছেন সেটাকেই কাজে লাগিয়েছেন। এবার তারই পুরস্কার পাচ্ছেন ঝাড়খণ্ডের বাঁহাতি অলরাউন্ডার। এবার এ দলে তাঁকে ডাকা হল।
আরও পড়ুন:

শ্রীলঙ্কার মাটিতে আগামী ৯ জুন থেকে ২১ জুন তিন দেশের একটি সিরিজ খেলবে ভারতের এ দল। শ্রীলঙ্কা-ভারত ছাড়াও ওই সিরিজে খেলবে আফগানিস্তান। ওই ত্রিদেশীয় সিরিজের জন্য তিলক বর্মার নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছিল ভারত। ওই দলে প্রথমে সুযোগ দেওয়া হয়েছিল হর্ষ দুবে-কে। কিন্তু পরে হর্ষকে জাতীয় দলে ডেকে নেওয়া হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ওয়ানডে ম্যাচের সিরিজের দলে রয়েছেন হর্ষ। তাঁর বদলে এবার অনুকূলকে নেওয়া হল এ দলে। ফলে বৈভব সূর্যবংশীদের পাশে এবার খেলতে দেখা যাবে নাইট তারকাকেও।
ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতের দল:
তিলক বর্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, সূর্যশ সেডগে, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), বিপ্রাজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কাম্বোজ, আরশাদ খান এবং অনুকূল ঠাকুর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া
-
ফি বৃদ্ধি, হয় না ক্লাস! পাক বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই গুলি সেনা আধিকারিকের
-
লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, এবার কলকাতায় শমীকের সঙ্গে বৈঠকে গোর্খা নেতা গুরুং
-
প্রদেশ কংগ্রেসে আরও কোনঠাসা অধীর! বাতিল রবিবারের যোগদান, তৃণমূলীদের নিয়ে আপত্তি এআইসিসির
-
সেপ্টেম্বরেই ভারতে পুতিন! মস্কোয় বৈঠকে রুশ প্রেসিডেন্টকে মোদির বার্তা পৌঁছে দিলেন জয়শংকর