Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
IPL 2026 Final

হর হর মহাদেব! শিব তাণ্ডবে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান মাতালেন কৈলাস খের, দেখুন ভিডিও

ড্রোন ও লেজার শোয়ে স্টেডিয়াম ভরে উঠল। শিবের বিভিন্ন রূপ, মুদ্রা ও ত্রিশূল ফুটিয়ে তোলা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ২২:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ২২:০৮

options
link
হর হর মহাদেব! শিব তাণ্ডবে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান মাতালেন কৈলাস খের, দেখুন ভিডিও zoom

আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে দুরন্ত পারফরম্যান্স কৈলাস খেরের। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইনিংসের মাঝে শিব তাণ্ডবে মাতিয়ে দিলেন বিখ্যাত গায়ক। সেই সঙ্গে ড্রোন ও লেজার শোয়ে স্টেডিয়াম ভরে উঠল। শিবের বিভিন্ন রূপ, মুদ্রা ও ত্রিশূল ফুটিয়ে তোলা হয়। উল্লেখ্য, গতবার আইপিএলের মাঝে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্ব জানিয়ে সম্মান জানানো হয়েছিল। এবার রইল শিব তাণ্ডব। 

ইনিংসের ফাঁকে সমাপ্তি অনুষ্ঠান মাতিয়ে দেন কৈলাস খের। গোটা স্টেডিয়াম নীল, লাল আলোতে ভরিয়ে দেওয়া হয়। প্রথমেই মহাদেবের ত্রিশূল ও হাতের সঙ্গে ভেসে ওঠে গ্রহ-নক্ষত্র। যেন শিবের ঈশারাতেই এই মহাবিশ্বের গতিপ্রকৃতি। তিনিই ধারক-বাহক। আকাশে ড্রোনের মাধ্যমে শিবের তাণ্ডব রূপ ও ত্রিশূলের আকার দেওয়া হয়। তার মাঝেই ছিল কৈলাসের কণ্ঠের শিব তাণ্ডব স্তোত্র। ‘হর হর মহাদেব’-এ গুঞ্জিত হতে থাকে গোটা স্টেডিয়াম। কয়েকশো নৃত্যশিল্পীর ছন্দবদ্ধ তালে মেতে ওঠে আহমেদাবাদের স্টেডিয়ামে। আর শেষে আকাশে ফুটে ওঠে আইপিএল ট্রফিটি। গতবার আইপিএলের মাঝে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর বীরগাঁথা রচিত হয়েছিল। এবার শেষ হল ডম্বরু-ধ্বনিতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফাইনাল প্রথমে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে হওয়ার কথা থাকলেও তা চলে আসে আহমেদাবাদে। গুজরাটের মাঠ হলেও এদিন তা লাল-সোনালিতে ভরপুর। অর্থাৎ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য প্রবল জনগর্জন। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। আঁটসাঁট বোলিংয়ে মাত্র ১৫৫ রানে শুভমান গিলের গুজরাট টাইটান্সকে আটকে দেয় আরসিবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.