Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Jasprit Bumrah

আইপিএলে কাঁড়ি কাঁড়ি রান দিয়েও উইকেটহীন বুমরাহ, নেপথ্যে কি হার্দিকের ‘গোঁয়ার্তুমি’?

চলতি আইপিএলে পাঁচটা ম্যাচ খেলেছেন বুমরাহ। প্রত্যেক ম্যাচে ওভারপিছু সাড়ে আট করে রান দিয়েছেন। একটাও উইকেট পাননি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:১০

options
link
আইপিএলে কাঁড়ি কাঁড়ি রান দিয়েও উইকেটহীন বুমরাহ, নেপথ্যে কি হার্দিকের ‘গোঁয়ার্তুমি’? zoom
ফাইল ছবি।

তাঁর নাম শুনেই ভয় পেতেন বিপক্ষ বোলাররা। কিন্তু সেই জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) চলতি আইপিএলে একটাও উইকেট পাননি। টানা চারটে ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্সও। প্রশ্ন উঠছে বুমরাহর পারফরম্যান্স নিয়ে। পরিসংখ্যান বলছে, চলতি আইপিএলে ১৯ ওভার বল করেছেন বুমরাহ। দিয়েছেন ১৬৪ রান। এমনকি ম্যাচের মধ্যে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়েছেন। সবমিলিয়ে প্রশ্ন উঠছে মুম্বই শিবিরের পরিবেশ নিয়ে।

চলতি আইপিএলে পাঁচটা ম্যাচ খেলেছেন বুমরাহ। প্রত্যেক ম্যাচে ওভারপিছু সাড়ে আট করে রান দিয়েছেন। একটাও উইকেট পাননি। বুমরাহর মতোই হতশ্রী দশা তাঁর দলেরও। টুর্নামেন্টের প্রথম ম্যাচটা জিতলেও তারপর থেকে টানা চার ম্যাচে হার জুটেছে কপালে। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের কাছে হারের পর থেকে বুমরাহর ব্যর্থতা নিয়ে চর্চা চলছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে হার্দিকের নেতৃত্ব নিয়েও। উল্লেখ্য, বছরদুয়েক আগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে হার্দিককে বসানো হয়। সেই সময় থেকেই মুম্বই শিবির দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে বলে শোনা যায়। টানা চার ম্যাচ হারের পর সেই জল্পনার পালে হাওয়া লেগেছে।

Advertisement

বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন দেখা যায়, বুমরাহর বোলিংয়ের সময় ফিল্ড সেট করছেন হার্দিক। কিন্তু ফিল্ডিং নিয়ে খুশি ছিলেন না তারকা পেসার। খানিক মতবিরোধ হয় দু’জনের মধ্যে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অধিনায়কের কথা মেনে নেন বুমরাহ। ম্যাচ হারের পর হার্দিক কার্যত চোটপাট করেন সতীর্থদের উপর। প্রেজেন্টেশনে এসেও ক্ষোভ উগরে দেন তিনি।

যদিও বুমরাহকে নিয়ে চিন্তার কারণ নেই বলেই দাবি করেছেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্ধনে। ম্যাচের পর তিনি বলেন, “বুমরাহ ভালোই বল করছে। কিন্তু আমরা সঠিক সময়গুলোতে চাপ তৈরি করতে পারছি না। উইকেট পাচ্ছে না বলে বুমরাহর একার দিকে আঙুল তোলা উচিত নয়। কিন্তু আমাদের উচিত দল হিসাবে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়া।” তাহলে কি নাম না করে হার্দিকের নেতৃত্বকে নিশানা করলেন মুম্বই কোচ?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.