Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
IPL 2026 Schedule

আইপিএলের মাঝপথেই বদলে গেল সূচি-ভেন্যু, ফল ভুগবে দুই দল! নেপথ্যে কোন কারণ?

এর আগে পাঁচ রাজ্যে নির্বাচনের জন্য সূচি প্রকাশে দেরি হয়েছিল। এবার কী জানাল বিসিসিআই?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ২০:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ২০:৪৪

options
link
আইপিএলের মাঝপথেই বদলে গেল সূচি-ভেন্যু, ফল ভুগবে দুই দল! নেপথ্যে কোন কারণ? zoom
আইপিএল ট্রফি। ফাইল ছবি

আইপিএলের মাঝপথেই বদলে গেল সূচি। যার ফল ভুগতে হবে দু’টো দলকে। গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে দু’টি ম্যাচ আছে। সেগুলোর দিন অদলবদল করা হয়েছে। গুজরাটে নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে।

২৬ এপ্রিল দুপুর সাড়ে তিনটে থেকে আহমেদাবাদে মুখোমুখি হওয়ার কথা ছিল গুজরাট-চেন্নাইয়ের। অন্যদিকে ২১ মে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকে’র বিরুদ্ধে সেই গুজরাটের ম্যাচ। এই দু’টো ম্যাচের জায়গা অদলবদল করা হয়েছে। অর্থাৎ ২৬ এপ্রিল চেন্নাইয়ে দুপুরে শুভমান গিল ও মহেন্দ্র সিং ধোনির দ্বৈরথ। অন্যদিকে ২১ মে দু’দল ফের মুখোমুখি হবে, কিন্তু সেটা হবে গুজরাটে। দু’দলের মুখোমুখি হওয়ার দিন বদলায়নি, শুধু ভেন্যু বদলেছে।

Advertisement

আসলে ২৬ এপ্রিল গুজরাটে পুরনির্বাচন। শুধু আহমেদাবাদ নয়, সুরাট, বরোদা, ভাবনগর, জামনগর, করমসাদ-আনন্দ, গান্ধীধাম, রাজকোট, মোরবি, ভাপি, পোরবন্দর, সুরেন্দ্রনগর-সহ বিভিন্ন শহরে নির্বাচন। ফল ঘোষণা ২৮ এপ্রিল। সেটাকে মাথায় রেখেই ২৬ এপ্রিলের ম্যাচের ভেন্যু বদলানো হয়েছে। বিসিসিআইয়ের তরফ থেকেও জানানো হয়েছে, ‘আহমেদাবাদ ও গুজরাটের বিভিন্ন অংশে পুরনির্বাচনের জন্য সূচি বদলানো প্রয়োজন হয়ে পড়েছে।’

এই মুহূর্তে লিগ টেবিলে চেন্নাই সুপার কিংসের অবস্থা বেশ খারাপ। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে। অন্যদিকে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শুভমান গিল পঞ্চম স্থানে। গুজরাট এখনও ছন্দ খুঁজে পায়নি। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনের অপেক্ষায় চেন্নাই। ২১ মে’র মধ্যে ছবিটা বদলে যেতে পারে। উল্লেখ্য, এর আগে পাঁচ রাজ্যে নির্বাচনের জন্য সূচি প্রকাশে দেরি হয়েছিল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.