কেকেআরের সঙ্গে শ্রেয়স আইয়ারের ‘সুসম্পর্ক’ কারোওরই অজানা নয়। ২০২৪ সালে নাইটরা আইপিএল জেতে শ্রেয়সে নেতৃত্বে। তারপরেও তাঁকে রিটেন করেনি কেকেআর। শ্রেয়স চলে যাওয়ার পর থেকে কেকেআরের হতশ্রী দশা। কেন ট্রফি জেতানো অধিনায়ককে রিটেন করা হল না, এবার সেই নিয়ে মুখ খুললেন কেকেআরের তৎকালীন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।
২০২৫ সালে পাঞ্জাব কিংসে যান শ্রেয়স। তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে পাঞ্জাব। আর কেকেআর পড়ে থাকে আট নম্বরে। তারপরে শ্রেয়স নিজেও একাধিকবার মুখ খুলেছেন কেকেআর নিয়ে। সাফ জানিয়েছিলেন, “দলকে চ্যাম্পিয়ন করে যে সম্মানটা পাব ভেবেছিলাম সেটা আমি পাইনি। নিজের কাজটা সর্বোচ্চ সততার সঙ্গে করার পরও কেউ গুরুত্ব বা দিলে খারাপ লাগেই।” গতবারের রানার্স আপ পাঞ্জাব এবার যেন আরও ভয়ংকর হয়ে উঠেছে। চলতি আইপিএলে একটাও ম্যাচ হারেনি শ্রেয়সের পাঞ্জাব। অন্যদিকে কেকেআর জিতেছে একটামাত্র ম্যাচে।
আরও পড়ুন:
নাইটভক্তদের একাংশের মধ্যে শ্রেয়সকে ছেড়ে দেওয়া নিয়ে এখনও আফসোস রয়েছে। এহেন পরিস্থিতিতে মুখ খুলেছেন কেকেআরের প্রাক্তন কোচ পণ্ডিত। তাঁর কথায়, “শ্রেয়স দারুণ ক্রিকেটার। কেকেআরকে ট্রফি জিতিয়েছে। যেভাবে ও দলকে পরিচালনা করত সেটাও আমার খুব ভালো লাগত। কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যখন বৃহত্তর অবস্থার কথা ভেবে এরকম ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়। কেকেআর কোচ হিসাবে আমার অবশ্যই খুব খারাপ লেগেছিল। “
কেবল শ্রেয়স নয়, আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন কেকেআর কোচ। তাঁর কথায়, আইপিএলজয়ী দল থেকে ফিল সল্ট এবং অন্যান্য কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়াটা তাঁর ভুল হয়েছিল। তবে এঁদের ইচ্ছাকৃতভাবে নাইট শিবির থেকে ছেঁটে ফেলা হয়নি। দলের স্ট্র্যাটেজি ছিল, সেটা দুর্ভাগ্যজনকভাবে কাজ করেনি, এমনটাই মত পণ্ডিতের। বর্তমানে পাঞ্জাব কিংসের জার্সিতে শ্রেয়স যেভাবে খেলছেন, যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেটার ভূয়সী প্রশংসা করেছেন পণ্ডিত। দ্রুত জাতীয় টি-২০ দলে ডাক পাওয়া উচিত, এমনটাই মনে করছেন কেকেআরের প্রাক্তন কোচ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’