শুভমান গিলদের ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের বহুপ্রতীক্ষিত ফাইনাল (IPL 2026 Final)। কিন্তু গুজরাটের মাঠ হলেও এদিন তা লাল-সোনালিতে ভরপুর। অর্থাৎ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য প্রবল জনগর্জন। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার।
এই বিষয়ে আরও খবর
কোয়ালিফায়ার ১-এ দু’দল মুখোমুখি হয়েছিল। সেখানে কার্যত একার হাতে আরসিবি’কে জেতান রজত পাতিদার। গুজরাট আবার বৈভব সূর্যবংশীর রাজস্থান রয়্যালসকে কোয়ালিফায়ার ২-এ হারিয়ে ফাইনালে উঠেছে। সেঞ্চুরি করেন গুজরাট অধিনায়ক। এবার আহমেদাবাদে খেতাব জয়ের লড়াই। আরসিবি গতবারের চ্যাম্পিয়ন। গুজরাট একবার ট্রফি জিতেছে ২০২২ সালে। যে দলই ট্রফি জিতুক না কেন, তাদের ঝুলিতে দু’টো ট্রফি আসবে।
ফাইনাল প্রথমে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে হওয়ার কথা থাকলেও তা চলে আসে আহমেদাবাদে। যা গুজরাটের ঘরের মাঠ। সেখানে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রজত পাতিদার। গতবছর এখানেই ফাইনালে জিতেছিল আরসিবি। তবে সুখস্মৃতি ভুলে বর্তমানেই থাকতে চান তিনি। এটাও স্বীকার করে নেন, জনসমর্থন তাদের বাড়তি অক্সিজেন যোগাবে। অন্যদিকে গিল জানিয়ে গেলেন, এই উইকেটে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে।
🚨 Toss Update from the FINAL 🚨@RCBTweets have won the toss & will bowl first against @gujarat_titans in Ahmedabad.
Updates ▶️ https://t.co/Yz6K3q6w0X#TATAIPL | #Final | #TheFinalLeap | #RCBvGT pic.twitter.com/kgrF0LJ0gQ
— IndianPremierLeague (@IPL) May 31, 2026
গুজরাট দলে একটিই বদল করা হয়েছে। পেস সহায়ক পিচে সাই কিশোরের বদলে এসেছে আরশাদ খান। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। অন্যদিকে সম্ভবত একই কারণে সুয়শ শর্মাকে দলে রাখেনি আরসিবি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার (অধিনায়ক), ক্রুণাল পাণ্ডিয়া, টিম ডেভিড, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজলেউড, জ্যাকব ডাফি, রশিখ সালাম।
গুজরাট টাইটান্স : শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), জেসন হোল্ডার, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নিশান্ত সিন্ধু, কাগিসো রাবাডা, আরশাদ খান, মহম্মদ সিরাজ
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘আমাকে দেশদ্রোহী বলে গালিগালাজ করেন’, গম্ভীরকে নিয়ে বোমা ফাটালেন শ্রীসন্থ
-
ভারী বৃষ্টিতে ভাসল ডুয়ার্সের হলংয়ের অস্থায়ী সেতু, উত্তরে বন্যার আশঙ্কা!
-
বিশ্বভারতীতে এবার শুরু হচ্ছে ছাগল চাষ, গড়ে তোলা হচ্ছে নতুন ইউনিট
-
‘ধর্মীয় গোঁড়ামি আর ঘৃণার রাজনীতি’, ভারতে ‘নাক গলানো’ পাক প্রেসিডেন্টকে ‘শিক্ষা’ দিল নয়াদিল্লি
-
‘জাতীয় স্বার্থেই নিকোবর প্রকল্প’, সবুজ ধ্বংস নিয়ে সাফই দিয়ে রাহুল গান্ধীকে তোপ রিজিজুর



