আইপিএল মরশুমের শুরুটা যেমন জঘন্য করেছে কেকেআর, তেমনই বিশ্রী হয়েছে টিমের ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিংয়ের। শুধু এই মরশুম বলে নয়, গত দুই মরশুমেই কেকেআর জার্সিতে সেভাবে জ্বলে উঠতে পারেননি রিঙ্কু। যা নিয়ে এবার ইতিউতি প্রশ্ন ওঠা শুরু করেছে। প্রাক্তন ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। তিনি রিঙ্কুর যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন।
শ্রীকান্ত বলছেন, “রিঙ্কু মারকাটারি ব্যাটারই নন। ওই যে পাঁচ ছক্কা মেরেছিল সেটা বহুদিন আগে। আজও আমরা ওটা নিয়েই কথা বলে যাই। ও আসলে স্ট্রাইক রোটেট করে খেলাটা পছন্দ করে। কিন্তু ওভারে ১০-১২ রানের বেশি দরকার হলেই ও চাপে পড়ে যায়। ওটা ও তুলতে পারবেই না।”
আরও পড়ুন:
শ্রীকান্তের সাফ কথা, কেকেআরের ভাইস ক্যাপ্টেন পাঁচ নম্বরে খেলার যোগ্যই নন। প্রাক্তন ভারতীয় ওপেনারের কথায়, “ও সাত নম্বরে খেলার জন্য বেশি উপযুক্ত। হয়তো পাঁচ ওভারে যখন ৫০ রান দরকার তখন ও খেলে দিতে পারে। রিঙ্কুকে পাঁচ নম্বরে খেলানোই উচিত নয়। যেভাবে ওকে ইনিংস গড়তে বলা হচ্ছে, সেটাতে ও কার্যকরী নয়।” শ্রীকান্ত বলছেন, কেকেআরের উচিত রিঙ্কুকে ফিনিশার হিসাবে খেলানো। ওই কাজটাই ও জাতীয় দলের হয়ে করে আসছেন।
প্রাক্তন ভারতীয় ওপেনারের কথায়, “ও সাত নম্বরে খেলার জন্য বেশি উপযুক্ত। হয়তো পাঁচ ওভারে যখন ৫০ রান দরকার তখন ও খেলে দিতে পারে। রিঙ্কুকে পাঁচ নম্বরে খেলানোই উচিত নয়। যেভাবে ওকে ইনিংস গড়তে বলা হচ্ছে, সেটাতে ও কার্যকরী নয়।”
বস্তুত, ২০২৩ সালের পর থেকে সেভাবে রিঙ্কুর ব্যাট কথা বলেনি। মাঝে ইতিউতি দু-একটা ভালো ইনিংস খেললেও ধারাবাহিকতার দেখা মিলছে না তাঁর খেলায়। তাছাড়া আগে যে মারকাটারি ইনিংসগুলি খেলে তিনি পরিচিতি পান, সেসবও আজকাল দেখা যায় না। বস্তুত এই মরশুমে কেকেআরের ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে জরুরি রিঙ্কুর ফর্মে ফেরাটা। শ্রীকান্তের পরামর্শ মেনে নাইটরা কি রিঙ্কুর ব্যাটিং পজিশন বদলাবে, সেটাই লাখ টাকার প্রশ্ন?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির
-
বিয়ের ছ’মাসেই সুখবর! প্রকাশ্যে পরিচালক স্বামীর প্রেমের ইস্তেহারে আপত্তির মাঝেই সামান্থার ‘সারপ্রাইজ’?
-
জামাইষষ্ঠীর আনন্দ শেষে শোকের ছায়া! শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২