Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
KKR

‘ঘরে দু’জন সঙ্গিনী আছে’, মাইক অন অবস্থাতেই বেফাঁস ব্র্যাভো! তড়িঘড়ি নাইট মেন্টরকে থামালেন রাহানে

আইপিএল শুরুর আগেই বিতর্ক কেকেআরে! বিতর্কের পর ওই লাইভটি কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু ওই অংশের ক্লিপিংস সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৩:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৩:০১

options
link
‘ঘরে দু’জন সঙ্গিনী আছে’, মাইক অন অবস্থাতেই বেফাঁস ব্র্যাভো! তড়িঘড়ি নাইট মেন্টরকে থামালেন রাহানে zoom
আইপিএল শুরুর আগে সাংবাদিক সম্মেলন কেকেআরের। ছবি: সোশাল মিডিয়া

আইপিএল শুরুর আগেই বিতর্ক কেকেআরে (KKR)! শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন নাইট রাইডার্সের কোচ-মেন্টর-অধিনায়করা। সেখানে নাইট মেন্টর ডোয়েন ব্র্যাভো যা বলে বসলেন, তা শুনে অনেকেই অবাক। ভুলেই গেলেন মাইক অন করা আছে। সেই অবস্থায় প্রাক্তন ক্যারিবিয়ান তারকা বলে বসেন, “আমার বাড়িতে দু’জন সঙ্গিনী আছে।’

প্রথম ম‌্যাচের আগে ৮ দিন সময় রয়েছে। মরশুম শুরুর আগে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন নাইট রাইডার্সের কোচ অভিষেক নায়ার, মেন্টর ডোয়েন ব্র্যাভো, সহকারী কোচ শেন ওয়াটসন ও অধিনায়ক অজিঙ্ক রাহানে। সাংবাদিক সম্মেলন শুরুর আগে হালকা মেজাজে কথা বলছিলেন সকলে। সেই সময় ব্র্যাভো বলে বসেন, “এরা যখন আমাকে ফোন করেছিল, তখন আমার বাড়িতে দু’জন সঙ্গিনী ছিল।” সঙ্গে সঙ্গে রাহানে মনে করিয়ে দেন, “মাইক অন রয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কথাটা হালকা ছলেই বলেন ব্র্যাভো। ঠিক কী প্রসঙ্গে বলেছিলেন বা নেপথ্য কাহিনি কী, তা জানা যায়নি। তবে অনেকে মনে করছেন এই ধরনের বিতর্ক এড়িয়ে যাওয়া উচিত। বিশেষ করে নাইট রাইডার্সের মেন্টর হিসেবে তাঁর শব্দচয়ন আরও যথাযথ হওয়া উচিত। বিতর্কের পর ওই লাইভটি কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু ওই অংশের ক্লিপিংস সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। নাইট রাইডার্সের তরফ থেকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ব্র্যাভো দীর্ঘদিন সম্পর্কে ছিলেন রেজিমা রামজিতের সঙ্গে। তাঁদের সন্তানও রয়েছে। তবে ২০২৫-এ দু’জনের সম্পর্ক ভাঙে। তারপর জোসানা খিটা গঞ্জালভেসের সঙ্গে তাঁর নাম জড়ায়। অন্যদিকে ব্র্যাভোকে নিয়ে প্রাক্তন সতীর্থ দীপক চাহার মন্তব্য করেছিলেন যে তাঁর তিন বান্ধবী আছে এবং প্রত্যেকের সঙ্গে সন্তান আছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.